ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

নাটোর -বগুড়া মহাসড়কে হত্যা করা লাশ উদ্ধার গ্রেফতার ১জন


নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়া উপজেলার জামতলী বাজার এলাকায় ডাবলুর কাঠের স' মিলের পাশে জঙ্গলে উপর হয়ে পরে থাকা হত্যা করা লাশ উদ্ধারের পরে থানায় মামলা ও মামলার প্রধান আসামি ট্রাক ড্রাইভার মোঃ লাবু (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
২৩ অক্টোবর সোমবার দুপুরে দিনাজপুর জেলার দশ মাইল নামক স্থান থেকে ট্রাকসহ তাকে আটক করা হয়। পুলিশ সুপারের অফিস থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ২২ অক্টোবর ভোরে নাটোরের সিংড়া উপজেলার নাটোর বগুড়া মহাসড়কের জামতলি এলাকায় মাথায় বিভিন্ন জায়গায় জখমপ্রাপ্ত অবস্থায় অজ্ঞাতনামা একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির সহায়তায় মৃতদেহের পরিচয় সনাক্ত করা হয়। মৃত নুর ইসলাম (৫১) পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার বাবুয়ানী গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।
পরিচয় সনাক্ত করার পর তার পরিবারকে সংবাদ দেয়া হয়। পরবর্তীতে ভিকটিমের বড় ভাই বছির উদ্দিন (৬০) এসে সিংড়া থানায় উপস্থিত হয়ে পঞ্চগড় জেলা সদরের জাবুরী দোয়ার এলাকার হাসিবুল ইসলামের ছেলে ট্রাক ড্রাইভার মোঃ লাবু (২৪)সহ অজ্ঞাতনামা কয়েকজন আসামীদের বিরুদ্ধে সিংড়া থানায় লিখিত এজাহার দাখিল করেন ।
এজাহারে উল্লেখ করা হয় চলতি মাসের ১২ তারিখ নুর ইসলাম (৫১) হেলপার হিসেবে ট্রাকে যাওয়ার কথা বলে নিজ বাড়ি হতে বের হয়। পরিবহন সেক্টরে কাজ করার কারণে সে নিয়মিত বাসায় ফিরত না, তবে স্ত্রীর সঙ্গে তার ফোনে যোগাযোগ ছিল। রুজুকৃত মামলার সূত্র ধরে মামলার রহস্য উদঘাটনে কাজ শুরু করে। বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এজাহারে উল্লেখিত আসামী ট্রাক চালক মোঃ লাবু (২৪) কে ২৩ অক্টোবর দুপুর সাড়ে বারোটার দিকে দিনাজপুর জেলার দশমাইল এলাকা থেকে ট্রাক এবং হত্যার কাজে ব্যবহৃত লিভারসহ গ্রেফতার করা হয়।
আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী লাবু ভিকটিম নুর ইসলামকে হত্যার মূল পরিকল্পনাকারী এবং তার সহযোগীরা মিলে ভিকটিককে প্রথমে শ্বাসরোধ করে। পরে ট্রাকের লিভার দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলে ফেলে রেখে তারা পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে জানা যায়, ভিকটিম নুর ইসলাম নিজের ট্রাকের হেল্পার হিসেবে কাজ করে, ঘটনার দিন রাতে ভিকটিম ও ট্রাক চালক লাবু দিনাজপুর ফুলবাড়ি থেকে পাথর নিয়ে শেরপুরের উদ্দেশ্য রওনা দেয়। পথিমধ্যে ট্রাক চালক লাবু ও তার সহযোগীদের দিনাজপুরের বিরামপুর নামক স্থান থেকে পূর্ব থেকেই যোগাযোগ করে ট্রাকে উঠিয়ে নেয়, আসামীরা পরষ্পরের সহযোগিতায় ভিকটিম নুর ইসলামকে প্রথমে শ্বাসরোধ করে এবং পরে ট্রাকের লিভার দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে সিংড়া উপজেলার নাটোর -বগুড়া মহাসড়কের জামতলী নামক এলাকায় তাহার মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়।
ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
Tag
আরও খবর