সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

সমুদ্রে ৭নম্বর মহা-বিপদ সংকেত মৎস্য অফিসের অভিযান জাল ও নৌকা আটক॥

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সমুদ্রে ৭নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে দুসাহসিক অভিযান পরিচালনা করেন মৎস্য প্রশাসন। অভিযানে একটি নৌকা ও পাঁচ হাজার মিটার সুতার জাল আটক করেন। আবহাওয়া প্রতিকুল হওয়ায় জাল ও নৌকা মৎস্য অফিসের হেফাজতে রাখা হয়েছে।

সুত্রে জানা যায়, ঘূর্ণিঝড় হামুনের কারণে আবহাওয়া অধিদপ্তর সমুদ্র বন্দরকে ৭নম্বর মহাবিপদ সংকেতের আওতায় ঘোষনা করার পরও তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে মৎস্য অফিসের একটি অভিযানিক দল মা ইলিশ রক্ষার দুসাহসিক অভিযান চালনা করেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ৫টা থেকে মেঘনার কাটাখালী, বাতিরখাল ও বাসনভাঙার চরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মা ইলিশ শিকারের সময় একটি নৌকা ও পাঁচ হাজার মিটার সুতার জাল আটক করেন। জেলেরা দৌড়ে গহীন জঙ্গলে পালিয়ে যাওয়ায় আটক করতে পারেননি বলে জানান অভিযানে নেতৃত্বদানকারী মেরিন ফিশারিজ কর্মকর্তা। আবহাওয়া প্রতিকুলে থাকায় আটক জাল ও নৌকা উপজেলা মৎস্য অফিসের হেফাজতে রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আটক আটক জাল আগুনে পুড়ে ধ্বংস করা হবে বলেও জানা যায়।

উল্লেখ্য, অভিযান পরিচালনার ফাকে কাটাখালি, বেড়ির মাথাসহ কয়েকটি স্থানে নেমে জেলেদের সাথে ঘূর্ণিঝড় হামুন ও মা ইলিশ রক্ষার অভিযান বিষয়ক মত বিনিময় করেন এবং ভিজিএফের চালের বিষয়েও খোঁজ নেন।  

জানতে চাইলে তজুমদ্দিন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোর থেকে মেঘনায় বিভেন্ন স্থানে অভিযান পরিচালনা করে একটি নৌকা ও ৫ হাজার মিটার সুতার জল জব্দ করা হয়। আটককৃত নৌকা ও জাল আবহাওয়া খারাপ থাকায় মৎস্য অফিসের ট্রলারের মাঝির হেফাজতে রাখা হয়েছে। আবহাওয়া ভালো হলে আটক জাল আগুনে পুড়ে ধ্বংস করা হবে। শত প্রতিকূল পরিবেশেও আমরা নিষেধাজ্ঞা বাস্তবায়নে সচেষ্ট রয়েছি।

Tag
আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২ ঘন্টা ৯ মিনিট আগে