হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ধর্ম প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বিরূপ প্রতিক্রিয়া, করায় ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালকে নিয়ে ফেসবুকে বিরূপ প্রতিক্রিয়া জানানোর দায়ে ইসলামপুর উপজেলায় মো. মোস্তাক আহম্মেদ নামে ইউনিয়ন ছাত্রলীগের এক নেতাকে সংগঠন থেকে ফের অব্যাহতি দেওয়া হয়েছে। 

অব্যাহতি বিষয়ে দলীয়শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলে হয়েছে ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।তবে অব্যাহতিপ্রাপ্ত ওই নেতার দাবি, ধর্ম প্রতিমন্ত্রীকে রাজনৈতিকভাবে সমর্থন না দেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে। 

অব্যাহতিপ্রাপ্ত ছাত্রলীগ নেতা মোস্তাক আহমেদ উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমন অব্যাহতি দেওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করেন।


এর আগে গতকাল সোমবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নুরে আজাদ ইমরান এবং সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমনের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগ ইসলামপুর উপজেলা শাখার জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয়শৃঙ্খলা ভঙ্গের দায়ে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. মোস্তাক আহম্মেদকে সাময়িক অব্যাহতিপ্রদান করা হলো। কেনো তাঁর বিরুদ্ধে স্থায়ীভাবে চূড়ান্ত শাস্তিমুলক ব্যবস্থাগ্রহণ করা হবে না, তা উপযুক্ত কারণসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে উপজেলা ছাত্রলীগের দপ্তর সেল বরাবর লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।


এ বিষয়ে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত মো. মোস্তাক আহম্মেদ বলেন, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীনের পক্ষে কাজ করায় আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। দলীয়শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমাকে অব্যাহতি দেওয়া হয়নি। মূলত ধর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালকে রাজনৈতিকভাবে সমর্থন না করায় আমার বিরুদ্ধে এমন বেআইনি সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে।'


মোস্তাক আহমেদ আরও বলেন, 'আমি দলীয়শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো কিছু করিনি। গত শনিবার ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার নিন্দা ও প্রতিবাদে সরকার শোক পালনের নির্দেশ দেন। কিন্তু শোক পালনের এদিনে  ইসলামপুরের গুঠাইলে সংগীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সংগীতানুষ্ঠানে আসা চিত্রনায়ক ফেরদৌস এবং নায়িকা নিপুণের সঙ্গে ছবি তোলেন

ধর্ম প্রতিমন্ত্রী। এনিয়ে পরদিন গত রোববার সামাজিক যোগযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলাম। এ কারনে উপজেলা ছাত্রলীগকে ধর্ম প্রতিমন্ত্রী চাপ প্রয়োগ করে আমার বিরুদ্ধে বেআইনি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অব্যাহতি বড় কথা নয়। আমি বঙ্গবন্ধুর সৈনিক হয়ে দলের কাজ করে যাচ্ছি।'

এবিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমন বলেন, ‘ধর্ম প্রতিমন্ত্রী ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। মোস্তাক আহমেদ ধর্ম প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করেছে। এটা বাংলাদেশ আওয়ামী ও ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থি। কারো চাপে নয়। বরংদলীয়শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোস্তাক আহমেদকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।'


উল্লেখ্য, ২০২২ সালের ৩১ আগষ্ট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতিসহ বিভিন্ন অসংগতি নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে একই পদ থেকে মোস্তাক আহমেদকে সাময়িক বহিষ্কার করা হয়। এর কিছুদিন পরে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলে, মোস্তাক আহমেদ সপদে ফিরেন। দলীয়শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দ্বিতীয় দফায় আবারও তাঁকে অব্যাহতি দেওয়া হলো।


আরও খবর