জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

আগুনে পুড়ে বসতঘর ছাই: ক্ষতির পরিমাণ ৫ লক্ষাধিক


খুলনা জেলার কয়রা উপজেলার দেয়াড়া গ্রামে আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত ১২.৩০ টায় স্থানীয় বাবলু ও ফারুকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 


বাড়ির মালিক বাবলু ও ফারুক জানান, ২ টি ঘর ও ১ টি রান্নাঘর অতি কষ্টে  তৈরি করে পরিবার নিয়ে বসবাস করা অবস্থায় আগুনে ঘরসহ সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।


সোমবার রাত ১২.৩০ টায়  হঠাৎ একটি বাবলুর ১ টি ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পাশের ১ টি ঘরে ও ফারুকের ১ টি ঘরে ছড়িয়ে পড়ে বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে  প্রায় ৫ লক্ষাধিক টাকার বেশি ক্ষতি হয়েছে।  


কয়রা থানার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল আহাদ মুঠোফোনে জানান, আগুন লাগার খবরের মেসেজ পেয়ে  ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে সরু রাস্তা ও পানি সংকটের মধ্যেও আগুন নেভানোর চেষ্টা করেছি। তিনি আরো জানান কাঠের ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, আমরা পৌছানোর আগেই সব প্রায় পুড়ে ছাই হয়ে গিয়েছিল।


এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ নগদ টাকা সহ বাড়ির সব জিনিসপত্র  সহ পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২৩ ঘন্টা ১৭ মিনিট আগে