জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তির লোভ দেখিয়ে প্রতারণা, ভাই-বোন গ্রেপ্তার এক পশলা বৃষ্টিতেই ডুবে যায় বাবুপুর, উন্নয়নের ছোঁয়া নেই ড্রেনেজ ব্যবস্থায় র‌্যাবের অভিযানে খুশি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ দিনাজপুরে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বিএনপি জনবান্ধব ও সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার --এমপি জাহাঙ্গীর আলম ‎লোকালয়ে অজগরের হানা: উদ্ধার করে সুন্দরবনের অবমুক্ত আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও লাখাইয়ের মিনি কক্সবাজার নামে পরিচিত চিকনপুর ব্রিজে বর্ষার আগমনে বাড়ছে পর্যটকদের ভিড়। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম শুরু। তজুমদ্দিন চর ব্লক লিডারের অত্যাচারের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন। গোয়ালন্দের সন্তান রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্ত চায় পরিবার গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ অনুষ্ঠিত কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির

বশেমুরবিপ্রবি'তে পোল্ট্রি প্রফেশনাল'স বাংলাদেশের নতুন কমিটি গঠন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পোল্ট্রি প্রফেশনাল'স বাংলাদেশ(পিপিবি) এর স্টুডেন্ট ভলান্টিয়ার টিমের ২০২২-২৩ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল হুদাকে লিডার, তৃতীয় বর্ষের মো. রুপন ইসলাম শুভ ও রকিবুল ইসলামকে কো-লিডার করে ২১ সদস্যের ভলেন্টিয়ার টিম কমিটি গঠিত হয়েছে।


নবনির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে চতুর্থ বর্ষ থেকে আছেন রাকিব হুসাইন সজীব, তাসলিমা সিদ্দিকা রিমু ও রিনা হ্যাসদাক। তৃতীয় বর্ষ থেকে আছেন মো. আলাউল হক, মো. রাশেদ, নিশাত লুবনা, খাদিজা তুল কুবরা, মো. মুজাহিদ হোসাইন ও আব্দুল্লাহ আল মামুন।


দ্বিতীয় বর্ষ থেকে আছেন মো. আশরাফুল হক রাকিব, সাদিয়া আফরিন বর্ণি, মোহাম্মদ ইমাম উদ্দিন লোকমান, তাজকিয়া আকবর ঋতু, সাগর রয়, অজয় রাজবংশী এবং প্রথম বর্ষ থেকে আছেন শাহেদ মাহমুদ পলাশ, সিরদাতুল মুনতাহা অর্পিতা ও শেখ সাজিদ।


মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১১টা ৫২ মিনিটে পোল্ট্রি প্রফেশনাল'স বাংলাদেশ (পিপিবি) এর অফিসিয়াল ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়।


নবগঠিত কমিটির লিডার নাজমুল হুদা বলেন, "পিপিবি, বশেমুরবিপ্রবি ইউনিটের নির্বাচিত কো-লিডার ও মেম্বার দের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে পিপিবি'র পদযাত্রা শুরু হয়েছে; পিপিবি, বশেমুরবিপ্রবি ইউনিট সেসব বিষয় নিয়ে কাজ করবে। পিপিবি, বশেমুরবিপ্রবি শাখার সকল উপদেষ্টামণ্ডলী, কো-লিডার ও মেম্বারদের থেকে সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আশা করি আমরা সবাই মিলে পিপিবি বশেমুরবিপ্রবি ইউনিটকে বাংলাদেশের ভিতর এক অনন্য উচ্চতায় নিয়ে যাবো। সবার দোয়া ও আন্তরিকতা কামনা করছি"।


প্রসঙ্গত, পোল্ট্রি প্রফেশনাল'স বাংলাদেশ (পিপিবি) একটি ভলেন্টিয়ার মূলক সংগঠন। যারা সারা দেশের প্রান্তিক পোল্ট্রি খামারীদের মাঝে নিরাপদ পোল্ট্রি পণ্য উৎপাদনের জন্য সকল তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ক তৈরিতে কাজ করে। সংগঠনটি সারাদেশে প্রান্তিক পোল্ট্রি খামারীদের আধুনিক ভাবে পোল্ট্রি পালন বিষয়ে প্রশিক্ষণ, অনলাইন ভিত্তিক সর্বশেষ পোল্ট্রি ব্যবস্থাপনা বিষয়ে তথ্য প্রদান করে।


এছাড়া পোল্ট্রি খামারিদের পরিসংখ্যান তৈরি, সক্রিয় পোল্ট্রি পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে আন্তঃসংযোগ সৃষ্টি, প্রতিদিনের পোল্ট্রি পণ্যের দাম প্রদানে প্রান্তিক খামারিদের সক্রিয় অংশগ্রহণে যুক্ত করা, পোল্ট্রি পণ্যের বাজার এর সাথে খামারিদের নেটওয়ার্ক তৈরি, সরকারি বেসরকারি যেসব প্রতিষ্ঠান পোল্ট্রি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত সেসব প্রতিষ্ঠানের সাথে খামারিদের যোগাযোগ স্থাপন করা এবং এসব প্রতিষ্ঠান থেকে খামারিরা কি কি সেবা পেতে পারে সেগুলো সম্পর্কে ধারণা দিতে সংগঠনটি কাজ করে থাকে।

আরও খবর