বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

বগুড়ার আদমদীঘিতে দুই জনকে ছুরিকাঘাত

ছবি প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘিতে দিনে বেলা প্রতিপক্ষের ছুরিকাঘাতে নুর ইসলাম তুহিন (২৭) ও তার চাচা শফিকুল ইসলাম (৩৫) মারাত্বক আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গতকাল সোমবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় আদমদীঘি উপজেলার কড়ই বাজারে এ ঘটনা ঘটে। আহত নুর ইসলাম তুহিন আদমদীঘির কড়ই গ্রামের ফেরদৌস আলীর ছেলে। তিনি একজন পল্লী পশু চিকিৎসক এবং শফিকুল ইসলাম একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি।  

পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার বেলা সাড়ে ১০ টায় আদমদীঘির কড়ই বাজারে জনৈক ফরিদুল ইসলামের সেলুনের সামনে পূর্বশক্রতার জেরধরে নুর ইসলাম তুহিন তার চাচা শফিকুল ইসলামের সাথে একই গ্রামের জাহিদ হাসান ও পাশের বশিকোড়া গ্রামের মনসুর আলীর মধ্যে কথা কাটাকাটি ও মারধরের ঘটনার এক পর্যায়ে প্রতিপক্ষেরা নুর ইসলাম ও তার চাচা শফিকুল ইসলামকে ছুরিকাঘাতে আহত করে আটক রাখে। এসময় ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ যাবার পূর্বেই হামলাকারিরা পালিয়ে গেলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে অবস্থার অবনতি ঘটলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পল্লী পশু চিকিৎসক নুর ইসলাম তুহিন জানায়, চাঁদার টাকা না দেয়ায় প্রতিপক্ষরা ছুরিকাঘাত করেছে। স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক জানান, নুর ইসলাম তুহিন ও অপর পক্ষ জাহিদ হাসানরা একই সাথে চলাফেরা ও তাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। ছুরিকাঘাতের প্রকৃত কারন বোধগম্য নয়। 

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম ছুরিকাঘাতের ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে হামলাকারিদের পাওয়া যায়নি। অপরাধিদের গ্রেফতারে তৎপরতা চলছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৩ ঘন্টা ২৮ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৩ ঘন্টা ৩৩ মিনিট আগে