শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নতুন লুকে ভেঞ্চারার্স মৈত্রী সংঘ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-10-2023 08:12:11 am


◾পিংক ইসলাম, রংপুর : প্রায় তিন দশক আগে অকুতোভয় কয়েকজন তরুণের অবিচল উদ্যোমে রংপুর সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ড সংলগ্ন পূর্ব বড়বাড়ি মরিচটারি গ্রামের দক্ষিণ পাড়ায় প্রতিষ্ঠিত হয়েছিল ভেঞ্চারার্স মৈত্রী সংঘ নামের সংগঠনটি। সেই সময়কার লোকজনের ভাষ্য মতে সংগঠনটি প্রতিষ্ঠার পরে পাড়ার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছিল। ফলশ্রুতিতে সংগঠনটির সংস্পর্শে এসে অনেক মানুষ বিভিন্নভাবে উপকৃত হয়েছিল। যদিও প্রতিষ্ঠার অল্প কয়েক বছর পরেই সংগঠনটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তী অনেক চেষ্টা করেও সংগঠনটিকে আর সচল করা সম্ভব হয়নি। এক এক করে ৩০ বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সংগঠনটির কথা মানুষ ভুলে যায়নি। কয়েক বছরের ক্লান্ত পরিশ্রমে বর্তমান তরুণদের অত্যন্ত আন্তরিক প্রচেষ্টায় ২৩ অক্টোবর সংগঠনটি আবারো নতুন করে কার্যক্রম শুরু করেছে। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে বেলাল আহম্মদ ও হাফেজ শহিদুল ইসলাম। এছাড়াও সহ সভাপতি রাজু আহমেদ, সহ সাধারণ সম্পাদক নওশাদ আলম ও শহিদুল ইসলাম সবুজ,সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন, সহ দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, কোষাধ‍্যক্ষ- মো: আশানুর,সহ কোষাধ‍্যক্ষ - মো: সৌরভ,ক্রীড়া সম্পাদক মোত্তালেব মিয়া, সহ ক্রীড়া সম্পাদক - সাজু মিয়া, সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান আশিক,সহ সাংস্কৃতিক সম্পাদক হেলাল মিয়া, সমাজকল‍্যাণ সম্পাদক সুজন মিয়া, সহ সমাজকল‍্যাণ সম্পাদক ওসমান মিয়া, শিক্ষা সম্পাদক আতিকুর রহমান আপেল, সহ শিক্ষা সম্পাদক মোস্তফা, প্রচার সম্পাদক স্বপন, সহ প্রচার সম্পাদক রাব্বি, সিরাজুল রিপন রুবেল ও ফিরোজ, বিবাদ মিমাংসা সম্পাদক দুলু আহমেদ ও আশাদুল মিয়া, সহ বিবাদ মিমাংসা সম্পাদক রাসেল ও সাইদুল, পাঠাগার সম্পাদক লিয়ন, সহ পাঠাগার সম্পাদক রেজাউল, চিকিৎসা সম্পাদক আবির হোসেন, সহ চিকিৎসা সম্পাদক শাকিল, ধর্মীয় সম্পাদক শাহাজাদা আরমান, সহ ধর্মীয় সম্পাদক আব্দুর রহমান, বিদ‍্যুৎ বিষয়ক সম্পাদক মো: স্বপন মিয়া, সহ বিদ‍্যুৎ বিষয়ক সম্পাদক মোসলেম মিয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ শাওন, সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো: মোক্তারুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সহ কৃষি বিষয়ক সম্পাদক হায়দার আলী, মহিলা বিষয়ক সম্পাদক মর্তুজা বেগম, সহ মহিলা বিষয়ক সম্পাদক হাবিবা খাতুন, আইন বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, সহ আইন বিষয়ক সম্পাদক মো: শাহিন মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক রশিদুল ইসলাম, সহ শ্রম বিষয়ক সম্পাদক- সোহেল আহমাদ, পরিবেশ ও আবহাওয়া সম্পাদক কবির হোসাইন, সহ পরিবেশ ও আবহাওয়া সম্পাদক তারিকুল ইসলাম, মাদক নিয়ন্ত্রণ সম্পাদক মো: আরিফ ও সহ মাদক নিয়ন্ত্রণ সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।



সংগঠনটির কার্যক্রম সম্পর্কে জানতে কমিটিতে দায়িত্বপ্রাপ্ত নেতা সোহেল আহমাদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের গ্রামের তরুণ তরুণীরা খুবই মেধাবী ও কর্মঠ। কিন্তু তাদের মেধা ও শ্রমের সদ্ব্যবহার করতে না পারায় আমাদের গ্রাম তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছিল। সার্বিক দিক বিবেচনা করে গ্রামের উন্নয়ন ও শৃঙ্খলার স্বার্থে এই সংগঠনটিকে সচল করা হয়েছে। 


উল্লেখ্য, মো: শফিকুল ইসলাম, মো: আকতার হোসেন বাবুল ও আতিকুর রহমানের যৌথ প্রচেষ্টায় ভেঞ্চারার্স মৈত্রী সংঘ তিন দশক আগে প্রতিষ্ঠিত হয়েছিল। আকতার হোসেন বাবুল পরলোক গমন করলেও বাকী দু'জন সদস্য জীবিত আছেন। তারা সংগঠনটির জন্য শুভকামনা জানিয়েছেন।

আরও খবর