শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরোকিয়া প্রেমের জেরে স্ত্রী তানিয়া খাতুনকে হত্যার অভিযোগে স্বামী আজিজুল ভুইঁয়া(৩০) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আজ সোমবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রাজজ মোঃ আবুল বাশার মিঞা এই কারাদণ্ড প্রদান করেন। 

দন্ডপ্রাপ্ত আজিজুল ভুইঁয়া (৩০) উল্লাপাড়া উপজেলার কয়রা হরিশপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

অতিরিক্ত দায়রাজজ আদালতের অতিরিক্ত পিপি জেবু ন্নেছা ( জেবা রহমান) এতথ্য নিশ্চিত করে বলেন, ৩০৪ ধারা (প্রথম অংশ) অধিন দন্ড যোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করে আসামি আজিজুল ভুইঁয়া কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে,  ২০১৮ সালে উল্লাপাড়া উপজেলার পশ্চিম ভদ্রকোল গ্রামের তানিয়া খাতুনের সঙ্গে বিয়ে হয় ফার্নিচার ব্যবসায়ী আজিজুল ভুইঁয়ার। বিয়ের পর আজিজুল ভুইঁয়া অন্য এক নারীর সঙ্গে পরোকিয়া প্রেমে জড়িয়ে পড়েন। এতে স্ত্রী তানিয়া বাধা দিলে উভয়ের মধ্যে মনোমালিন্য শুরু হয় এবং তানিয়াকে মারপিট করতো আজিজুল। 

২০২১ সালের ২৫ জানুয়ারী দুপুরে আজিজুল ভুইঁয়া তার স্ত্রী তানিয়াকে মারপিট করে।  এক পর্যায়ে তানিয়ার মৃত্যু হয়। এঘটনায় তানিয়ার মা  সেলিনা বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত আজিজুল ভুইঁয়া কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। 

আরও খবর