‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

কমলগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ

উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দৃষ্টিনন্দন মডেল মসজিদ। ইতোমধ্যে মসজিদটি নির্মাণের সব ধরণের কাজ প্রায় শেষের দিকে।

ইসলামিক ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কার্যালয় সূত্রে জানা গেছে আগামী ৩০ অক্টোবর মসজিদটি উদ্বোধন করা হবে। 


রবিবার (২২ অক্টোবর) সরজমিন মসজিদটি ঘুরে দেখা যায়, কমলগঞ্জ চৌমুহনা থেকে আদমপুর রোডে নির্মিত হয়েছে এ নয়নাভিরাম মসজিদটি। নির্মাণশৈলীতে মুগ্ধ হবেন যে কেউ। নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে সিকিউরিটি গার্ড রুম। রয়েছে গাড়ি পার্কিং জোন। পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজ আদায়ের আলাদা ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণকেন্দ্র, গবেষণা কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, দাফনের আগের আনুষ্ঠানিকতা, কোরআন শিক্ষার ব্যবস্থা, হিফজখানা, দেশি-বিদেশি অতিথিদের জন্য থাকার ব্যবস্থার পাশাপাশি আধুনিক শৌচাগারের ব্যবস্থা, প্রতিবন্ধীদের কক্ষ, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, হলরুম, লাশ গোসলের ব্যবস্থা, ইমামদের প্রশিক্ষণ, গণশিক্ষা কেন্দ্র, ইসলামী সংস্কৃতি কেন্দ্র ও সুদৃশ্য সাড়ে ৯ তলাবিশিষ্ট মিনার।

মডেল মসজিদ নির্মাণ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। কমলগঞ্জ একতা সমাজকল্যান পরিষদ এর সভাপতি হাফেজ হিফজুর রহমান ফাহাদ, মুবিনুর রহমান নাহিদ, হাফিজুর রহমানসহ কয়েকজন স্থানীয় বাসিন্দারা জানান, এ উপজেলায় এটিই প্রথম আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ দৃষ্টিনন্দন মসজিদ। দেখে মন জুড়িয়ে যায়। বাড়ির পাশে হওয়ায় প্রায়ই দেখতে আসি। কয়েক বছর ধরেই নির্মাণ কাজ চলে আসছে। এখন কাজ শেষ দেখতে পাচ্ছি। খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি কবে এ মসজিদে নামাজ পড়তে পারবো।

মডেল মসজিদটি পর্যটন শিল্পেও অনেক গুরুত্ব বহন করবে বলে মনে করছেন উপজেলার নাগরিকরা। তবে মূল শহরে তথা উপজেলার প্রাণকেন্দ্রে হলে উপজেলাবাসি আরও বেশি উপকৃত হতেন বলে তারা মন্তব্য করেন।

জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নির্মাণাধীন মডেল মসজিদের ভৌত অবকাঠামো বাস্তবায়িত হচ্ছে। বাস্তবায়নকারী সংস্থা ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ারুল কাদির বলেন, মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার মধ্যে কমলগঞ্জ উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজ প্রায় শেষ। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। আগামী ৩০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় জাতীয় ইমাম সম্মেলন থেকে মৌলভীবাজার জেলার প্রথম এ মডেল মসজিদটি উদ্বোধন ঘোষণা করবেন।

ইফার উপপরিচালক আরও বলেন যেকোন মানুষ এই কেন্দ্র থেকে ইসলাম প্রচারের জন্য যেসকল কাজ দরকার সব করতে পারবেন। ৩ তলা বিশিষ্ট মডেল মসজিদে একত্রে ৯০০ জন মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।

রোববার (২২ অক্টোবর) দুপুরে মুঠোফোনে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন বলেন, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নির্মিত মডেল মসজিদগুলো ইতোমধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন। এ উপজেলাতেও দৃষ্টিনন্দন মডেল মসজিদের কাজ প্রায় শেষ পর্যায়ে। চলতি মাসের শেষ দিকে এই মসজিদটি উদ্বোধন করা হবে।

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে