সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

তজুমদ্দিনে নারীদের নিয়ে উন্নয়ন ও শান্তি সমাবেশ

ভোলার তজুমদ্দিনে 'মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ' এই স্লোগানে তজুমদ্দিন উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুবমহিলা লীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনুর বেগম শীলার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রায় দুই হাজার মহিলা কর্মি  নিয়ে উন্নয়ন শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। অপরদিকে বেলা ১২ টায় যুব মহিলা লীগের সভাপতি মিনা আলমের সভাপতিত্বে অপর একটি সমাবেশ চাঁদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে প্রায় ২ হাজার নারী নিয়ে সদর রোডে একটি উন্নয়ন শোভাযাত্রা করেন যুব মহিলা লীগের নেতা কর্মিরা। 

দুটি অনুষ্ঠানেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, "সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপি,বহির্বিশ্বের কাছে তারা, দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। বাংলাদেশ সরকারের এত উন্নয়ন তাদের সহ্য হয় না, যখন তারা বিদেশি প্রভুদের কাছে ধরনা দিয়ে কোন লাভ হয় নি, ঠিক তখনই তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে অনেক অতিথি পাখিরা ও সুযোগ সন্ধানিরা আসবে। তারা বিএনপি জামাত জোটের সাথে আতাত করে বিভিন্ন ষড়যন্ত্র করার পায়তারা করছে। তিনি হুশিয়ার উচ্চারণ করে বলেন এই লালমোহন-তজুমদ্দিনে কোনো ষড়যন্ত্রকারীর ঠাই হবে না। কেই যদি লালমোহন-তজুমদ্দিনের শান্তির নীড়কে অশান্তি করার পায়তারা করে তাহলে এই এলাকার জনগনকে সাথে নিয়ে তা কঠোর হাতে মোকাবেলা করা হবে।'

সমাবেশে আরো বক্তব্য রাখেন, তজুমুদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন,  চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, শ্রমিক লীগের সভাপতি আব্দুল হালিম টুটুল, সাধারণ সম্পাদক আবুল হাসেম মহাজন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসতিয়াক হাসান,  সাধারণ সম্পাদক মিজান পোদ্দার, যুবলীগের উপজেলা সহ-সভাপতি সেলিম রেজা,  ছাত্রলীগের সভাপতি সাইফুদ্দিন সবুজ,  সম্পাদক অপু চৌধুরী প্রমুখ।

Tag
আরও খবর