সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইসরাইল বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ, সিরাজদিখান, ইসরাইল বিরোধী বিক্ষোভ

আজ শনিবার (২১ অক্টোবর) মুন্সীগঞ্জের সিরাজদিখানে দক্ষিণ কোলা এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয় ।  ফিলিস্তিনের গাজা সহ বিভিন্ন এলাকায় বেসামরিক মুসলিম জনগণের উপর দখলদার ইহুদীবাদী ইসরাইলের নির্বিচারে বোমা হামলার প্রতিবাদস্বরূপ এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় । 


এর আগে বাদ আসর হতেই মসজিদ প্রাঙ্গণে এলাকাবাসী সহ বিভিন্ন স্থান হতে আগত মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক সহ অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান জড়ো হতে দেখা যায় । পরে সিরাজদিখান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ'র সভাপতি আরিফ হোসেন সুমনের নেতৃত্বে ও দক্ষিণ কোলা জামে মসজিদ'র ইমাম মাওলানা মুফতি নেছারউদ্দিন সালেহী'র জোড়ালো স্লোগানে সাড়া দিয়ে ধর্মপ্রাণ মুসলিম জনতা মসজিদ প্রাঙ্গণ হতে পোস্ট অফিস স্ট্যান্ড হয়ে ছাতিয়ানতলী স্ট্যান্ড প্রদক্ষিণ করেন এবং ছাতিয়ানতলী হয়ে পুনরায় পোস্ট অফিস স্ট্যান্ডে এসে জড়ো হযন । ধর্মপ্রাণ মুসলমানগণের ইসরাইল বিরোধী বিভিন্ন স্লোগানে চারপাশ মুখর হয়ে উঠে ।


এ সময় সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন দক্ষিণ কোলা জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি নেছার উদ্দিন সালেহী, তিনি ইহুদীবাদী ইসরাইলের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন ।  সেই সাথে ঘর বাড়ি ও স্বজন হারানো ফিলিস্তিনিদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং বাংলাদেশে বিক্রি হওয়া বিভিন্ন ইসরাইলি পণ্য কেনা হতে বাঙ্গালীদের অনুৎসাহিত হয়ে দেশি পণ্যদ্রব্য কেনার পরামর্শ দেন ।  


উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ'র সভাপতি আরিফ হোসেন সুমন জানান, আমরা সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা ফিলিস্তিনিদের পাশে আছি, নিরিহ ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন পূর্বের ন্যায় অব্যাহত থাকবে । তিনি ইসরাইলি দখলদারি বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত গ্রহণের জন্য এবং গত শুক্রবার নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সকল মসজিদ ও ধর্মীয় উপাসনালয় গুলোতে প্রার্থনা আয়োজন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিশেষ অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । 


মানববন্ধনের শেষ দিকে ফিলিস্তিনি শহীদ ও আহতদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করেন সিংপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ফেরদৌস খান সালেহি । 



 

Tag
আরও খবর
deshchitro-6a3462b773908-190626032719.webp
সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

৯ ঘন্টা ৫৮ মিনিট আগে