নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

চার বছর পর পাকিস্তানে ফিরলেন নওয়াজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 21-10-2023 12:43:05 pm

© সংগৃহীত ছবি

চার বছরের নির্বাসনের পর পাকিস্তানে ফিরলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। শনিবার (২১ অক্টোবর) স্থানীয় সময় দুপুরের দিকে তিনি ইসলামাবাদ পৌঁছান। 


পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, নওয়াজকে বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত আছেন তার আইনি সহায়তাকারী দলের সদস্য ও সাবেক আইনমন্ত্রী সিনেটর আজম তাতার এবং তার রাজনৈতিক দলের নেতারা।


গত চার বছর যুক্তরাজ্যে নির্বাসনে ছিলেন পিএমএল-এন প্রধান নওয়াজ। তার বিরুদ্ধে দুর্নীতিসহ একাধিক অভিযোগে মামলা চলছে। তবে গত বছর আস্থা ভোটে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের পর আবার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন নওয়াজ। গত বৃহস্পতিবার তার জামিন মঞ্জুর করে পাকিস্তানের হাইকোর্ট। এতে করে দেশে ফেরার পথ সুগম হয় তার।


তার আইনজীবী আমজাদ পারভেজ জানিয়েছেন, আগামী ২৪ অক্টোবর পর্যন্ত তার এই জামিনের মেয়াদ রয়েছে। নওয়াজ শরিফ তার শহর লাহোরে ফিরবেন। হাইকোর্ট থেকে জামিনে থাকায় এ সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা যাবে না।


এদিকে, পিএমএল-এনের নেতা ইসহাক দার জানিয়েছেন, শনিবার বিকেল ৫টায় মিনার-ই-পাকিস্তানে যাবেন নওয়াজ। সেখানে একটি সমাবেশে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি।

আরও খবর