শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

গোমস্তাপুরে ১১ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

প্রতিনিধি: ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১১হাজার ৪৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে মাঝে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসু ও খেসারি ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  বিনামূল্যে  বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 


শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 


 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে,  আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় জাতীয় সংসদ সদস্য 

মুঃ জিয়াউর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা। এতে আরো উপস্থিত ছিলেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ,

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার ।  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফিরোজ আলী, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সেরাজুল ইসলাম ও কৃষকবৃন্দ প্রমূখ। 


শেষে ৩ হাজার কৃষকে প্রত্যেককে  ১০ কেজি করে গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৯শ জন কৃষককে ২ কেজি করে ভূট্রা বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৬ হাজার ৯৫০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ১৫০ জন কৃষককে ১ কেজি করে শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ১১০ জন কৃষককে ৫ কেজি করে মুগ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। ১৫০ জন কৃষককে ৫ কেজি করে মুসর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ২০০ জন কৃষককে ৮ কেজি করে খেসারি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। 

Tag
আরও খবর