যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ

বাংলাদেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। ২০ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এই বন্দরে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে টানা আটদিন বন্ধ থাকবে আমদানি রফতানি। তবে এই বন্ধের সময়েও স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

২০ অক্টোবর শুক্রবার বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ডপোর্ট লিমিটেডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য দেন। উনি আরও জানান, পূজা উপলক্ষ্যে ভারতের ব্যবসায়ীসহ কয়েকটি সংগঠনের যৌথ সভায় শনিবার থেকে বৃহষ্পতিবার পর্যন্ত ছয়দিন আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সপ্তাহিক ছুটির কারণে অতিরিক্ত আরও দুই দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। এ নিয়ে একটি চিঠিও বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, কাস্টমস ও বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।

স্থরবন্দর সূত্র জানায়, দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর শনিবার থেকে ২৬ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ঝছয়দিন আমদানি রপ্তানি বন্ধ ঘোষনা করা হয়। তবে পূজার আগে-পরে দুই শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে টানা আট দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার এন্ড ইমপোর্টার ওয়েলফেয়ার এসোসিয়েশনের যৌথ আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের এই বন্দর দিয়ে বাংলাদেশের সাথে ভারত, নেপাল ও ভূটানের পন্য আনা নেওয়া হয়ে থাকে। ২৮ অক্টোবর শনিবার আবারও সচল হবে বন্দরটি।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেসন) নজরুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরের আমদানি রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসাধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

আরও খবর