অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

জাতীয় পার্টি সাম্প্রদায়িক সম্প্রীতি চেতনায় বিশ্বাসী : মোস্তফা আল মাহমুদ


জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ বলেছেন, 'সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের হাজার বছরের ঐতিহ্য। জাতীয় পার্টি সাম্প্রদায়িক সম্প্রীতি চেতনায় বিশ্বাসী। সেকারণেই শারদীয় দুর্গাপূজাকে সার্বজনীন উৎসবে পরিণত করার লক্ষ্যে আমরা আমাদের অবস্থান থেকে কাজ করে যাচ্ছি। শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আমাদের সবার দায়িত্ব।'

শুক্রবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে জাপা নেতা মোস্তফা আল মাহমুদ বলেন, 'প্রতারণার সময় শেষ। উন্নয়নের নামে আপনারা মহাদুর্নীতি কায়েম করে যাচ্ছেন। এটা আর মানা যায় না। আপনাদের লুটপাটের ফিরিস্তি দেশবাসী মনে রাখবে। উন্নয়নের নামে সাগরচুরি বন্ধ করতে হবে। টেকসই উন্নয়নের জন্য জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করতে হবে। লুটপাটের স্বর্গরাজ্য থেকে দেশকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগের নেতাদের মানুষ বিশ্বাস করতে চান না। মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে চান।'

আগামী সংসদ নির্বাচনে ইসলামপুর আসন থেকে এমপি প্রার্থী হিসেবে নিজে অংশ নিবেন উল্লেখ করে মোস্তফা আল মাহমুদ আরও বলেন, 'গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে এ আসনটি ছেড়ে দিয়েছিলাম। এবার আর ছাড় দেওয়া হবে না। এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানানোর জন্য অপেক্ষায় আছেন। হাজার হাজার মানুষ প্রতিদিন লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করে যাচ্ছেন। ইসলামপুরবাসী লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে জাতীয় পার্টি প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে শক্তিশালী অবস্থা সৃষ্টি করেছে। আগামীতে জনগণ যদি সুযোগ পায়, তবে  ব্যাপক ভোটের ব্যবধানে লাঙ্গল প্রতীককেই বিজয় করবে।'

পূজা মন্ডপে পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু, সহসভাপতি ফেরদৌস সরকার,  হারুনুর রশিদ হারুন এবং  সভাপতি জুয়েল সরকার।

ইসলামপুর পৌর এলাকায় ২০টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তোলে দেন মোস্তফা আল মাহমুদ। 

উল্লেখ্য, ইসলামপুর উপজেলা এবং জামালপুর জেলা জাতীয় পাটিরও সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন মোস্তফা আল মাহমুদ। তিনি ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর আসন থেকে নির্বাচনে অংশ নিলেও শেষ পর্যন্ত তাঁর প্রার্থীতা প্রত্যাহারে করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরিদুল হক খান দুলালকে সমর্থন দেন।







আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

২ ঘন্টা ৫৫ মিনিট আগে