ফিলিস্তানি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে হাতীবান্ধায় বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত
লালমনিরহাটের হাতীবান্ধায় ইমাম কল্যাণ সংস্থা ও সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে ফিলিস্তানি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।শু
ক্রবার (২০ অক্টোবর) জুম্মার নামাজের পর উপজেলার মেডিকেল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের সামনে এসে থেমে যায়। পরে সেখানে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
হাতীবান্ধা উপজেলা ইমাম কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা ইমাম কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন, ছাত্রনেতা শাকিলুজ্জামান শাকিলসহ উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা।
এ সময় বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং সেই সাথে মুসলিমদেরকে ইসরায়েলি সকল পণ্য বর্জন করার আহ্বান জানান।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা হয়।
৪ ঘন্টা ৭ মিনিট আগে
৪ ঘন্টা ১৬ মিনিট আগে
৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
৫ ঘন্টা ১৩ মিনিট আগে
১৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৯ ঘন্টা ১৫ মিনিট আগে