অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

৫০০০/- (পাঁচ হাজার) টাকা নগদ পুরস্কার!

ময়মনসিংহের ফুলপুরে ১৮ ( অক্টোবর)পিতা মুজিবের নিষ্পাপ শহীদ শেখ রাসেল এর ৬০ তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে , সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শহীদ পরিবারের নামে তালিকা ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান 'শেখ রাসেল স্মৃতি শিশু কল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয় এর মাঠে চতুর্থ শ্রেণীর ছাত্র মোঃ আব্দুল্লাহ আল ফুয়াদ এর কন্ঠে পিতা মুজিবের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুনে,  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম শরিফ আহমেদ এমপি মহোদয়ের  এর প্রতিনিধি, অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব আবদুল্লাহ আল ফুয়াদকে নগদ ৫০০০/- পাঁচ হাজার টাকা পুরস্কার প্রদান করেন ! এছাড়াও শহীদ শেখ রাসেল এর ৬০ তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, খতমে কুরআন শেষে পিতা মুজিব ও তার পরিবারের রোহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং  অনলাইন কুইজ প্রতিযোগিতা "বঙ্গবন্ধু ও তার পরিবারকে জানুন" এ অংশগ্রহন কারী ৫০ জনকে মুক্তিযোদ্ধের কিশোর ইতিহাস বইটি পুরুস্কার হিসেবে প্রদান করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়! সিংহেশ্বর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও শেখ রাসেল স্মৃতি শিশু কল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফুলপুর  উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ  আব্দুল্লাহ আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন, ৪নং সিংহেশ্বর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ৪নং সিংহেশ্বর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ( সাগর), ময়মনসিংহ জেলা ছাত্রলীগ এর সাবেক সদস্য ও উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা  মোঃ আক্তার মাসুদ সরকার, ৪নং সিংহেশ্বর ইউনিয়নের ছাত্রলীগের  ছাত্রনেতা আবুল বাশার নাজমুল, সাখাওয়ত, সজিব, আলামিন প্রমুখ।  এছাড়া সারাদিন স্কুল মাঠে  সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনা মুল্যে ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয়। অনুষ্ঠান পরিচানা করেন, শেখ রাসেল স্মৃতি শিশু কল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ দৌলত খান ।

আরও খবর