অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

সাদা মনের মানুষ অধ্যাপক ফজলুল হকের শেষ কর্ম দিবসে বিদায়ী সংবর্ধনায় সকল শিক্ষক-কর্মচারী অশ্রুসিক্ত

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরের পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতার শিক্ষক ও সহকারী অধ্যাপক এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হককে অশ্রুসিক্ত চোখে বিদায় দিলেন সকল শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণির পেশাজীবি । ১৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে অধ্যক্ষের রুমে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের সভাপতিত্বের করেন অত্র কলেজের অধ্যক্ষ আবদুর রহীম। বিদায়ী ফজলুল হক স্যারকে কলেজের পক্ষ থেকে আল কোরআন, জায়নামাজ, তজবি, আতর, টুপি, ছাতা, লাঠি, কাশ্মেরী সাল, পায়জামা পাঞ্জাবি, স্ত্রী ও মেয়ের জন্য বিশেষ উপহার সামগ্রি তুলে দেওয়া হয় এবং কলেজ  থেকে ক্রেস্ট ও চেক এবং বিভিন্ন বিভাগ থেকে ব্যক্তিগত ভাবে ক্রেস্ট প্রধান করেন।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভাইঘাট আইডিয়ালে কলেজের সভাপতি, গভর্ণিং বডি ও চেয়ারম্যান ধনবাড়ী উপজেলা পরিষদ, বিশেষ অতিথি ছিলেন অত্র কলেজের বিদ্যুৎসাহী সদস্য ও ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ নাছির উদ্দিন খান। অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন, ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতার শিক্ষক ও সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম আমিন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, অর্থীনীতি বিভাগের সহকারী অধ্যাপক আসলাম হোসেন, জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু সাইদ,গণিত বিভাগরে জ্যেষ্ঠ প্রভাষক আলমগীর আজাদ, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনণ বিভাগের প্রভাষক মজিবুর রহমান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হারুন অর রশীদ, বাংলা বিভাগের প্রভাষক সেলিনা আকতার, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আনোয়ার হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুর রশিদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ফরহাদ হোসেন, আইসিটি বিভাগের প্রদর্শক গোলাম রব্বানী এবং ৪র্থ শ্রেণি কর্মচারী মিনহাজ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু সাইদ এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজিবুল বাশার।

এসময় কলেজের সকল শিক্ষক-কর্মচারী, প্রিন্ট মিডিয়া সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশাজীবি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কলেজ কর্তৃপক্ষ ফজলুল হককে যথাযথ সম্মান প্রদর্শনে তার নিজ বাড়ী পর্ষন্ত গাড়ীবহর ও মোটরবাইকসহ তাকে বাড়ীতে পৌছিয়ে দেয়। শেষে কলেজ পক্ষ থেকে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

 

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ৫৭ মিনিট আগে