দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কিশোরীর ধর্ষণের ভিডিও দেখিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

গ্রেফতার এর ডামি

কিশোরীর ধর্ষণের ভিডিও দেখিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে (১৪) এক কিশোরীকে ধর্ষণের সময় ভিডিও ধারণ ও সেই ভিডিও দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত নূর আলম রাব্বির (২২) ভাই নূর হোসেনকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া সহযোগিতা করায় অভিযুক্তের ভাবী রাশেদা আক্তারকেও (২৪) এ মামলায় আসামি করা হয়েছে।

গতকাল সোমবার রাতে কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নূর হোসেনকে গ্রেফতার করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পরিবার গরীব হওয়ায় কিছু আর্থিক সহায়তার জন্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাশেদা আক্তারের ছোট সন্তানদের দেখাশোনার জন্য বাড়িতে তাকে কাজে দেওয়া হয়। ওই বাড়িতে থাকার সুবাদে রাশেদার দেবর নূর আলম রাব্বি ওই গৃহকর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের কক্ষে নিয়ে গিয়ে গত ১৯ ফেব্রুয়ারি রাতে ধর্ষণ করে। এসময় রাব্বি কৌশলে নিজের মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে এ ভিডিও দেখিয়ে একাধিকবার জোরপূর্বকভাবে ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। এ বিষয়ে কাউকে কিছু জানালে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় রাব্বি। কয়েকদিন আগে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়। অভিযোগ রয়েছে রাব্বির এ কাজে তার ভাবী সহযোগিতা করতো।    

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, ভুক্তভোগী বাদী হয়ে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। অভিযান চালিয়ে প্রধান আসামিকে সহযোগিতাকারী একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর