হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

৩৬ বছরের বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণ মামলায় ৬৫ বছরের বৃদ্ধ জেলহাজতে


জামালপুরের ইসলামপুর উপজেলায় বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আবুল শেখ নামে এক বৃদ্ধকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে ইসলামপুর থানা-পুলিশ ধর্ষণ মামলায় ওই বৃদ্ধকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদাশে দেন। 


জেলহাজতে প্রেরণকৃত আবুল শেখ উপজেলার চিনাডুলী ইউনিয়নের ছোট দেলিরপাড় পূর্ব বাবনা গ্রামের মৃত খালেক শেখের ছেলে। পেশায় তিনি মুদি দোকানি।


মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী ওই নারীর বয়স ৩৬ বছর। অভিযুক্ত আবুল শেখের বয়স ৬৫ বছর। গত ১৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাকপ্রতিবন্ধী ওই নারী আবুল শেখের মুদি দোকানে পান কিনতে যান। একা পেয়ে পান দেওয়ার কথা বলে ফুসলিয়ে ওই নারীকে দোকান ঘরের ভিতরে ঢেকে নিয়ে দরজা বন্ধ করে দেয় আবুল শেখ। পরে সেখানে মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণ করে আবুল শেখ। এক পর্যায়ে স্থানীয় কয়েকজন লোক জিনিসপত্র কিনতে গিয়ে দেখতে পায় দোকানের দরজা বন্ধ। এ সময় দোকানের ভিতরে থেকে ধস্তাধস্তির শব্দ পেয়ে তাঁরা দোকান ঘরের ভাঙা বেড়া দিয়ে উঁকি মেরে দেখতে পান ধর্ষণের ঘটনা। লোকজন ঘটনা দেখে ফেলায় আবুল শেখ কৌশলে পালিয়ে যায়। এ বিষয়ে বুধবার দুপুরে ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী ওই নারীকে সঙ্গে নিয়ে তাঁর মা ইসলামপুর থানায় অভিযোগ দিলে বিকেলে নিজ বসতবাড়ি থেকে আবুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ।


থানায় থাকাবস্থায় অভিযুক্ত আবুল শেখ বলেন, 'আমি ধর্ষণের চেষ্টাও করিনি। মেয়েটি একদিকে বোবা। অপরদিকে মাথায় রোগ। সব সময় আবোল-তাবোল করে। ভুল-বোঝাবুঝি থেকে আমার বিরুদ্ধে মামলা ঢুকে দেওয়া হয়েছে।'


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় মামলা রুজু করা হয়েছে।  ঘটনার তদন্ত চলছে।'


মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল রাব্বী বলেন, 'বৃহস্পতিবার দুপুরে আসামি আবুল শেখকে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। জামালপুর শেখ হাসিনার মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং তদন্তের তথ্যানুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।'

আরও খবর