বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

নলছিটিতে ট্রাকভর্তি অবৈধ নি‌ষিদ্ধ পলিথিন জব্দ

ঝালকাঠির নলছিটিতে ট্রাকভর্তি অবৈধ নি‌ষিদ্ধ পলিথিন আটক করেছে নল‌ছি‌টি থানা পুলিশ। 

বুধবার (১৮অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার বরিশাল কুয়াকাটা সড়কের জিরোপয়েন্ট এলাকা থেকে ট্রাকভর্তি ১৬০ বস্তা পলিথিন আটক করে‌ পুলিশ। 

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় কুয়াকাটাগামী একটি ট্রাক আটক করলে ট্রাকের ভিতর অবৈধ পলিথিন পাওয়া যায়। এ সময় ড্রাইভারসহ দুজনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯অক্টোবর) সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করা হয়েছে। এসময় জব্দকৃত পলিথিন বরিশাল পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দেয়া হয়েছে। 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো.নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম রাশেদ, নলছিটি থানার এসআই সহিদুল ইসলাম ও এসআই আবদুল আউয়াল।

উপজেলা নির্বাহী অফিসার মো.নজরুল ইসলাম বলেন, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আটককৃতদের এ অর্থদন্ড অনাদায়ে জেল দেয়া হয়েছে। জব্দকৃত পলিথিনের পরিমান হবে আনুমানিক সাড়ে চার টন। 

দন্ডপ্রাপ্তরা হলেন, যশোরের বেনাপোল এলাকার মো.ইসমাইল হাওলাদারের ছেলে মো. শাওন (২৩) ও আবদুল ছামাদের ছেলে মো. উজ্জল হোসেন (২৫)। 

Tag
আরও খবর