যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

নজরুল বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হলো শেখ রাসেল এর ভাষ্কর্য

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য প্রথমবারের মতো শেখ রাসেলের একটি আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয়েছে।


গত বুধাবর (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল শিশু পার্কে ভাস্কর্যটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। এরপর উপাচার্য শেখ রাসেলের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। 

শেখ রাসেলের ভাস্কর্য স্থাপনের প্রেক্ষাপট তুলে ধরে উপাচার্য বলেন, “শেখ রাসেল শিশুপার্কসহ ক্যাম্পাসের নানা কিছুর দিকে আমরা একসঙ্গে নজর দিয়েছি, বারবার যাচ্ছি। আমাদের এই ভাস্কর্যটি তৈরি করেছেন ভাস্কর মনিন্দ্র পাল। আমি ব্যক্তিগতভাবে কয়েকবার তার বাসায় গিয়েছি। কাজটি দেখেছি। আমাদের পরামর্শগুলো দিয়েছি। আসলে ভালোকিছু জন্য মানসিক সংযোগ খুব জরুরী। সেটা আমরা বারবার দেয়ার চেষ্টা করেছি। এর মূল কারণ বঙ্গবন্ধুর আদর্শ, শেখ রাসেলের আদর্শ। শেখ রাসেল আমাদের কাছে নিষ্পাপের প্রতীক। তিনি সবসময় আমাদের স্মৃতির মণিকোঠায় থাকবেন।”

শেখ রাসেলের ভাস্কর্যটি যেখানে স্থাপিত হয়েছে সেই শেখ রাসেল শিশুপার্কটির কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ইতোমধ্যে পার্কের সীমনা প্রাচীরের কাজ প্রায় শেষ। শিশুদের জন্য মুক্তমঞ্চও করা হয়েছে। শেখ রাসেল শিশুপার্ক হবে শিশুদের খেলাধুলা ও শরীরচর্চার অবাধ বিচরণক্ষেত্র। এছাড়া শিশুদের খেলাধুলার জন্য থাকবে নানা ধরনের সরঞ্জাম ।

শেখ রাসেল শিশুপার্কের প্রেক্ষাপট তুলে ধরে উপাচার্য বলেন, “এখানে জঞ্জাল ছিল, টাইলস ইট ভাঙ্গা ছিল, এবরো থেবরো। মানুষ হাটাহাটি করতেন না। দুটো সরুপথ দিয়ে মানুষ ভবনে যাতায়াত করতো। এ পর্যায়ে আমাদের বাচ্চাদের কথা ভেবে আমরা এখানে একটি শিশুদের উপযোগী পার্ক করার উদ্যোগ নেই। সেই উদ্যোগ থেকে ইতোমধ্যেই এই পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল। ইতোমধ্যে সে পার্কের কাজ সম্পন্ন হয়ে গেছে। প্রাকৃতিক প্রতিবন্ধতার কারণে কাজ কিছুটা পিছিয়ে গেলেও আমরা খুব অল্প কয়েকদিনের মধ্যে পার্কের শুভ উদ্বোধন করতে পারবো বলে আশা করি। এখানে রাইড থাকবে। ওয়াকওয়ে থাকবে। পরিপূর্ণ একটি শিশুপার্ক হবে।”

এসময় ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।সঞ্চালনা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মাসুম হাওলাদার।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর। 


আরও খবর