যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

শ্যামনগরে প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় রাষ্ট্রদূত

শ্যামনগরে  প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় রাষ্ট্রদূত

 রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরা'র শ্যামনগর উপজেলায় পিকেএসএফ কর্তৃক পিপিইপিপি-ইইউ’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন-করেন ইউরোপীয় রাষ্ট্রদূত চার্লস স্টুয়ার্ট হোয়াইটলি।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাপউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর বাস্তবায়নে উপজেলার কৈখালী ও মুন্সিগঞ্জ ইউনিয়নে চলমান ‘পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপিল (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের রাষ্ট্রদূত চার্লস স্টুয়ার্ট হোয়াইটলি,ফিস্ট কাউন্সেলর, ইউরোপীয় ইউনিয়নের  এডউইন পিটার জোজেফ কোয়েককোক,অ্যাটাচে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি মিস সারা লুইসা ফনসেকা সিলভা,ইইউ প্রোগ্রাম ম্যানেজার মিস মেহের নিগার ভাইউন।  
 এ সময় সফরসঙ্গি হিসাবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব ড. নমিতা হালদার,প্রকল্প পরিচালক (পিপিইপিপি-ইইউ) এনডিসি ম্যাডাম ড.শরীফ আহম্মদ চৌধূরী,উপ-প্রকল্প পরিচালক (পিপিইপিপি-ইইউ) উপ-মহাব্যবস্থাপক (কার্যক্রম) তানভীর সুলতানা, ব্যবস্থাপক (কার্যক্রম) মোঃ মনিরুজ্জামান খান, উপ-ব্যবস্থাপক (কার্যক্রম)আহম্মেদ মাহামুদুর রহমান খান।

 উপস্থিত ছিলেন এনজিএফের  নির্বাহী পরিচালক লুৎফর রহমান,  পরিচালক মোঃ আলমগীর কবির, মোঃ মাহাবুব আলম মঞ্জু, হেড অব মনিটরিং, মূল্যায়ন ও ডকুমেন্টেশন এবং এনজিএফ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনকালে তারা উপজেলার পশ্চিম কৈখালী প্রসপারিটি সদস্যদের সাথে আলোচনা করেন এবং তাদের কর্মকান্ডের মধ্যে  গাভী পালন , মাচা পদ্ধতিতে ছাগল পালন, ক্ষুদ্র ব্যবসা, স্ত্রিস্তরে সবজি চাষ , কার্প-গলদা মিশ্র চাষ , ভেটকি-তেলাপিয়া মিশ্র চাষ, অক্সিজেন ভ্যানে মাছের পোনা পরিবহন , নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ দেখেন।   এছাড়া  মা ও শিশু ফোরামের সদস্য, সামাজিক উন্নয়ন কেন্দ্র (কিশোরী ক্লাব) এর সদস্যদের সাথে আলোচনা করেন।  ও  পরিবেশবান্ধব কলম তৈরির আইজিএ, ফিশিং গিয়ার তৈরি, কৃষি সেবা ও কৃষিপণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন, প্রসপারিটি বাড়ি ও সরকারী কমিউনিটি ক্লিনিক এর কার্যক্রম পরিদর্শন করেন।
ছবি- শ্যামনগরে প্রকল্প পরিদর্শনে ইউরোপীয় রাষ্ট্রদূত

Tag
আরও খবর