মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

গাজীপুরে বাসনে ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১)। এ সময় তাদের কাছ থেকে ১টি মিনিট্রাক,৩টি মোবাইল ফোন ও ৪ হাজার   ৩ শত টাকা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো-কুমিল্লার ব্রাহ্মনপাড়ার
পুকুরপাড় (মাধবপুর)এলাকার আ.সামাদ ছেলে মো.জসিম উদ্দিন(৪১) ও একই এলাকার কমল চন্দ্র বর্মন ছেলে মধু চন্দ্ৰ বৰ্মন(১৯)।

গাজীপুর পােড়াবাড়ী ক্যাম্প র‌্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান,কতিপয় মাদক ব্যবসায়ী কুমিল্লা হতে ১টি ক্যারেট বোঝায় করে মিনি ট্রাকে গাঁজার একটি বড় চালান গাজীপুর হয়ে ময়মনসিংহ দিকে যাচ্ছে।

এমন খবরের ভিত্তিতে বরিবার ৭ই আগস্ট রাত ১টা ৩০ মিনিটে জেলার বাসনের চান্দনা চৌরাস্তা “নাঈম বিরানী হাউজ” এর সামনে  চেকপোস্ট পরিচালনা করা হয়।


পরে  রাত ৩টা ৩মিনিটের দিকে চেকপোস্ট অতিক্রমকালে ওই মিনি ট্রাকসহ   ঢাকা-মেট্রো-ড-১১-৮৭৯১) দুই জনকে আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশী করে ৪০কেজি গাঁজাসহ মিনিট্রাক, ৩টি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৩ শত টাকা উদ্ধার করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে,তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন
সময় কুমিল্লা থেকে গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে পাইকারি ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে।এ ব্যাপারে বাসন থানায় মাদক আইনে মামলা করা হবে।

 

Tag
আরও খবর