বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

নোয়াখালীতে কুখ্যাত জলদস্যু আসামি ৮৪ বছর পর গ্রেফতার

নোয়াখালীতে কুখ্যাত জলদস্যু আসামি ৮৪ বছর পর গ্রেফতার



নোয়াখালীতে কুখ্যাত জলদস্যু আসামি ৮৪ বছর পর গ্রেফতার


রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীতে ডাকাতি,অপহরণ ও অস্ত্র মামলায় ৮৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।


গ্রেফতার মো.মনির উদ্দিন (৪০) হাতিয়া উপজেলার পশ্চিম মাইজছড়া গ্রামের হাজী আব্দুল মোতালেবের ছেলে।


বুধবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন  র‍্যাব-১১ (সিপিসি-৩) এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান। এর আগে, গতকাল মঙ্গলবার তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামি মনির পেশায় একজন জলদস্যূ ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার বাহিনীর সদস্যরা উপকূলবর্তী এলাকায় ডাকাতি, চাঁদাবাজী, অপহরণ, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। উপকূলবর্তী এলাকার লোকজন তাদের সন্ত্রাসী কার্যকলাপে আতঙ্কগ্রস্থ থাকে। তার নেতৃত্বে নোয়াখালী জেলার হাতিয়া, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ ও ভোলা জেলার উপকূলবর্তী এলাকায় জেলেদের অপহরণ করে।


মুক্তিপণ আদায় করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলো। তার বিরুদ্ধে ভোলা জেলার মনপুরা ও চরফ্যাসন থানায় ডাকাতি, অপহরণ ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভোলার মনপুরা থানার ডাকাতি মামলায় ৩২ বছর, অপহরণ মামলায় ১০ বছর, অস্ত্র মামলায় ২৪ বছর এবং চরফ্যাসন থানার অপহরণ ও অস্ত্র মামলায় ১৮ বছরের সাজা সহ মোট ৮৪ বছরের সাজাপ্রাপ্ত ছাড়াও মনির উদ্দিন আরো ৩ মামলায় পরোয়ানাভূক্ত আসামি। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তাকে  হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর