জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শেখ রাসেলের জন্ম উৎসবে মাতলেন শাজাহানপুরে গ্রামীণ শিশু শিক্ষার্থীরা

শেখ রাসেলের জন্ম উৎসবে মাতলেন শাজাহানপুরে গ্রামীণ শিশু শিক্ষার্থীরা

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০-তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে ৩৫০ জন গ্রামীণ শিশু শিক্ষার্থী আনন্দ উৎসবে মেতে ওঠেন।

উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভার:) প্রভাষক সোহরাব হোসেন ছান্নু এর উদ্যোগে বুধবার সকাল ১০টায় দাড়িগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যতিক্রমী এই আয়োজন করেন।

শিশুদের মানবিক সত্তায় পরিণত করতে গৌরবান্বিত শেখ রাসেল সম্পর্কে আলোচনা, চিত্রাঅঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ শেষে উপস্থিত ৩৫০জন শিক্ষার্থীদের খেলনা, চিপস ও বঙ্গবন্ধু—শেখ রাসেল কে নিয়ে সংকলিত বই উপহার দেওয়া হয়। 

এ সময় উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নুর সঙ্গে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম,সহকারী শিক্ষা অফিসার ওয়াহেদুর রহমান, পারভেজ হাসান, খরনা ইউপি সদস্য আব্দুল তালেব, দাড়িগাছা দাখিল মাদ্রাসা সুপার আব্দুর রাজ্জাক, গয়নাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিষী মৈত্রী, উপজেলা ছাত্রলীগের সহ—সভাপতি শামিম রানা সহ শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

গ্রামীণ এসব শিশু শিক্ষার্থীরা শেখ রাসেল এর জন্ম দিনে এমন উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

Tag
আরও খবর