‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে ছাত্রলীগের আনন্দ মিছিল মুহুর্তেই রুপ নিলো বিষাদে

উপজেলা সভাপতি সুজাত, সহসভাপতি নেছারসহ আহত ৩


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্রলীগের নবগঠিত কমিটির আনন্দ মিছিলটি মুহুর্তেই রুপ নিলো বিষাদে। নতুন কমিটিতে পদ বঞ্চিতদের অতর্কিত হামলায় নবগঠিত উপজেলা কমিটির সভাপতি সাইদুর রহমান সুজাত, সহসভাপতি নেছার আহমদসহ ৩জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধা ৬টার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ সড়কের সোনালী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ১৬ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের এক বছরের মেয়াদে কমিটি দেন জেলা ছাত্রলীগর সভাপতি ও সাধারণ সম্পাদক। এরপর থেকেই পদ বঞ্চিতদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। মঙ্গলবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে আনন্দ র‌্যালী করতে গেলে পদ বঞ্চিতদের মধ্যে কথাকাকাটি ও ধস্তাধস্তি হয়। পরে একটি গ্রুপের পদবঞ্চিত নেতাকর্মীরা নবগঠিত উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাতকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন। এসময় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নেছার আহমদ ও ছাত্রলীগকর্মী জোবায়ের আহমদও আহত হন।

শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ রঞ্জন দেব জুয়েল মুঠোফোনে বলেন, ছাত্রলীগের নতুন কমিটির ব্যানারে আমরা আনন্দ মিছিলি শুরু করে হবিগঞ্জ রোডের সোনালী মার্কেটের সামনে আসা মাত্রই ছাত্রলীগের নতুন কমিটিতে পদবঞ্চিতরা আমাদের মিছিলে অতর্কিতভাবে আক্রমণ করে অনেক নেতাকর্মীদের গুরুতর জখম করেন। আহতের মধ্যে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি সাইদুর রহমান সুজাত (২৪), কে-ছুরি স্টেপিং করে গুরুতর রক্তাক্ত জখম করেন, সহসভাপতি নেছার আহমেদ (২৫) কে লাথি কিল-ঘুষি মেরে লিলাফুলা জখম করেন এবং জুবায়ের আহমেদ (২৪)-কে মোটরসাইকেলের চেইন দিয়ে আঘাত করেন। আহতের সন্ধা সাড়ে ৬টায় মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন এবং আরও উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত সাইদুর রহমান সুজাত ও নেসার আহমদ-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং জুবায়ের আহমেদকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি দেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, নতুন কমিটি এবং পদবঞ্চিত নেতাকর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনার খবর শুনে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রক্তক্ষয়ী এ ঘটনায় ৩জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেন তিনি। ওসি জাহাঙ্গীর হোসেন জানান বর্তমানে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিত শান্ত আছে এবং শ্রীমঙ্গল থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রসঙ্গত, কমিটি বিলুপ্তির দেড় বছর পর গত সোমবার (১৬ই অক্টোবর) মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী (আমীন) ও সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম স্বাক্ষরিত আগামী এক বছ‌রের জন্য শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও কলেজ শাখার কমিটির অনুমোদন প্রদান করা হয়।


Tag
আরও খবর