সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

নাঙ্গলকোটে মাদকসেবনে বাঁধা, গ্রাম পুলিশকে কুপিয়ে জখম

কুমিল্লার নাঙ্গলকোটে মাদক সেবনে বাঁধা দেওয়ায় গ্রাম পুলিশ সেলিমকে কুপিয়ে জখম করেছে মাদকসেবিরা। সোমবার রাত ১১ টার দিকে উপজেলার রাজাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

জানা যায়, উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির রাজাপাড়া গ্রাম পুলিশ সেলিম সোমবার দুপুরে তার বাড়ির পাশে কয়েকজন মাদকসেবি মাদক সেবনের সময় তাদেরকে বাঁধা দেয়। এতে মাদকসেবিরা ক্ষিপ্ত হয়ে সোমবার রাত ১১ টার দিকে ১৫-২০ জনের গ্রুপ নিয়ে সেলিমের বাড়িতে এসে এলোপাতাড়ি কুপিয়ে সেলিম ও তার ছেলে ওমর ফারুক (২১) কে মারাত্মকভাবে জখম করে। পরে সেলিম ও তার পরিবারের লোকজনের শোরগোল শুনে স্হানীয়রা ২জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এবং আহত সেলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সেলিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আটককৃতরা হলেন, উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের শাকতলী গ্রামের রনি,জনি ও সি এন জি অটোরিক্সা চালক শাহাবুদ্দিন।

এই ঘটনায় জোড্ডা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার বলেন, আমি রাতে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সাথে সাথে থানায় অবগত করেছি। গ্রাম পুলিশ সেলিমকে রক্তাক্ত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নাঙ্গলকোট থানার এসআই কালাম বলেন, হামলাকারী ২জন জনতার পিটুনিতে আহত হয়েছে, তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। উভয় পক্ষ হাসপাতাল থেকে আসলে বিস্তারিত শুনে ব্যাবস্থা নেওয়া হবে। 

নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, তারা হাসপাতাল থেকে সুস্থ হয়ে আসলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর