স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ

জয়পুরহাটে ফেন্সিডিল পাচারকালে ট্রেনের চার নারী যাত্রী আটক




শরীরে ফেন্সিডিল বেঁধে ট্রেনে চড়ে ঢাকায় যাওয়ার পথে চার নারীকে আটক  করেছে  র‍্যাব-৫,জয়পুরহাট।

সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে জয়পুরহাট রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার  ( ১৭ অক্টোবর ) সকাল  ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

আটকরা হলেন- ইতি (২৭),মনোয়ারা বেগম (৩৬),আনোয়ারা (৪৪) ও  মেরিনা (৪৬)। তারা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর ও মৌপুকুর এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, চিলাহাটি হতে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কয়েকজন নারী মাদককারবারি বিশেষ কায়দায় বডি ফিটিং করে অবৈধভাবে মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে ঢাকায় যাচ্ছে এমন তথ্য আসে র‍্যাবের কাছে। এরপর জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের সদস্যরা জয়পুরহাট রেলস্টেশনে অবস্থান করে। ট্রেনটি স্টেশনে পৌঁছালে স্টেশন মাস্টারকে ট্রেনটি তল্লাশির বিষয়ে অবগত করে ট্রেনের একটি কামরা তল্লাশি করার সময় ওই চার নারী ট্রেনের বগি হতে পালানোর চেষ্টা করে। তখন প্ল্যাটফর্মের দক্ষিণে মসজিদের সামনে নারী পুলিশের সহায়তায় তাদেরকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ১৩৮ বোতল ফেন্সিডিল জব্দ ও আটক করা হয়।

র‍্যাব আরও জানায়,
তাদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Tag
আরও খবর






6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৭ ঘন্টা ৫১ মিনিট আগে