যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

দেওয়ানগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ০২ নং চর আমখাওয়া ইউনিয়নে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো.ছুমর উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

অভিযুক্ত ছুমর উদ্দিন উপজেলার চরআমখাওয়া ইউপির পূর্ব লংকারচর গ্রামের মৃত জব্বার শেখ’র ছেলে। আসামিকে এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলার লংকারচর গ্রামে তার সাথীদের নিয়ে বাড়ীর পাশে খেলতে যায় শিশুটি। একই গ্রামের অভিযুক্ত ছুমর উদ্দিন ওই শিশুটিকে মোবাইল ফোনে ছিনেমা দেখানোর কথা বলে তার নিজ ঘরে নিয়ে যায়। এবং জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে তার মা চিৎকার শুনে এগিয়ে আসলে অভিযুক্ত ধর্ষক বাড়ী থেকে পালিয়ে যায়। এ নিয়ে গ্রামে বৈঠক বসার কথা থাকলেও বৈঠক বসেনি বলে অভিযুক্ত  শাস্তির দাবিতে থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় সোমবার (১৬ অক্টোবর) কন্যা শিশুর বাবা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, শিশুর বাবা বাদি হয়ে মামলা করেছেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও খবর