দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন

বিদ্যালয় ভিত্তিক স্বাস্থ্য শিক্ষা প্রোগ্রামে কিশোর - কিশোরীদের সচেতনতায় অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন জেলা ও উপজেলার শ্রেষ্ঠ উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার রোকনুজ্জামান রনজু।


 বিদ্যালয় ভিত্তিক স্বাস্থ্য  শিক্ষা প্রোগ্রামে কিশোর - কিশোরীদের সচেতনতায় অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন  জেলা ও উপজেলার শ্রেষ্ঠ উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার রোকনুজ্জামান রনজু।

টাঙ্গাইলের মধুপুরে পরিবার  পরিকল্পনা অধিদপ্তর এর স্বাস্থ্য  কমর্সুচীর আওতায় এ কাজটি করছেন রোকনুজ্জামান রনজু উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার।  তিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আওতাধীন গোলাবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত আছেন।  গত বছর বিশ্ব জনসংখ্যা দিবসে  জেলার শ্রেষ্ঠ উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে নির্বাচিত হোন । এবারও উপজেলায় শ্রেষ্ঠ উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত   হয়েছেন তিনি । তার সাথে কথা বলে জানা যায় বাল্যবিবাহের কুফল ও করণীয়, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ পুষ্টি ও খাবার সম্পর্কে   বিস্তারিত আলোচনা করেন । যাতে  প্রান্তিক পর্যায়ে বিদ্যালয়ের কিশোর কিশোরীগণের আরও স্বাস্থ্য  সচেতনতা বৃদ্ধি পায়। তিনি আরও বলেন এ কাজটি সুন্দর, সহজ করে সকলের মাঝে পৌঁছে দেওয়ার জন্য তার টেরিটোরির বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও আশ্রায়ন প্রকল্পে সুস্বাস্থ্য বিষয়ে পরামর্শ প্রদান করেন 
 তিনি। 
মাঠ পর্যায়ে বিদ্যালয় ভিত্তিক  কিশোর কিশোরীদের স্বাস্থ্য সেবা বিষয়ে গোলাবাড়ী ইউনিয়নের বানুরগাছি উচ্চ বিদ্যালয়ের উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক হারুন অর রশিদ জানান,  তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত স্বাস্থ্য সেবা প্রোগ্রাম দ্বারা শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে । 

এ বিষয়ে  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ফি্ল্ড পর্যায়ে উপসহকারি মেডিকেল অফিসারদের সহায়তায় স্বাস্থ্য বিষয়ে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল, মাদ্রাসা, আশ্রায়ন প্রকল্প এলাকা এবং পাড়া মহল্লায় উঠুন বইঠক করে সচেতনতা ও পরামর্শ প্রদান করি। 
মেডিকেল অফিসার এমসিএইচ এফপি ডা. শারমিন বলেন, রোকনুজ্জামান রনজু গত বছর  জেলা এবং  এ বছর উপজেলায় শ্রেষ্ঠ হয়েছেন। তার  কাজে সন্তুষ্ট তিনি। তিনি আরো  বলেন,  এ উপজেলায় সকল উপসহকারি মেডিকেল অফিসার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের গ্রাম পর্যায়ে যে কয়েকটি প্রোগ্রাম আছে তা যথাযথ ভাবে টিম ওয়ার্কের মাধ্যমে  বাস্তবায়নে সহায়তা করা ও স্বাস্থ্য সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়াই অঙ্গিকার তাদের। 
আরও খবর