গোয়ালন্দের সন্তান রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্ত চায় পরিবার গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ অনুষ্ঠিত কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির কচুয়ায় সাচারে শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৫৯ তম রথযাত্রা উদযাপন পীরগাছায় কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবু তৈয়ব হোসেনকে বিদায় সংবর্ধনা নোয়াখালী জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো রথযাত্রার ডিবি কার্যালয়ে নিয়ে ছাত্রশিবির নেতাকে বর্বর নির্যাতন ফেসবুক পোস্টে বর্ণনা ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: একজনের এক মাসের কারাদণ্ড, ৪টি যানবাহন জব্দ জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে রথযাত্রা । জুলাই শহিদ দিবস কেবল শোকের দিন নয়; এটি আত্মশুদ্ধি এবং নতুন অঙ্গীকারেরও দিন : ইউএনও শাহ্ মো. জুবায়ের আশাশুনিতে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা নিয়ামতপুর উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি মহোদয়কে সংবর্ধনা শ্যামনগরে রথযাত্রা উৎসব পালিত

এসআই পদে মনোনীত সুকেন এর শোকাহত পরিবার'কে সমবেদনা জানাতে তার বাড়িতে গেলেন "ওসি।


রাজবাড়ীতে পুলিশ অফিসার পদে যোগদানের আগেই ডেঙ্গু জ্বরে নিহত সুকেন এর শোকাহত পরিবার'কে সমবেদনা জানাতে পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ এর নির্দেশে তার বাড়ীতে যান ওসি স্বপন কুমার মজুমদার সহ গোয়ালন্দ ঘাট থানার একটি প্রতিনিধি দল।

সোমবার ১৬ই অক্টোবর সন্ধায় ফলভর্তি একটি ঝুড়ি নিয়ে নিহতের বাড়ীতে যান তারা। এসময় ওসি তদন্ত উত্তম কুমার , সেকেন্ড অফিসার,মনিরুল ইসলাম,এএসআই পিয়াল সহ ফোর্সগণ উপস্থিত ছিলেন। 

এর আগে ১৪ই অক্টোবর দিবাগত রাতে ডেঙ্গু জ্বরে  আক্রান্ত হয়ে মারা যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা ছোট ভাগলা ইউনিয়নের চর বালিয়াডাঙ্গা বাড়াই ডাঙ্গি গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে। আগামী ১৮ই অক্টোবর বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদে মেডিকেল হওয়ার পর ট্রেনিংয়ে যাওয়ার কথা ছিল সুকেনের। 

সুকেনের পারিবারিক সুত্রে জানা যায়, বাবার সামান্য আয়ের সংসারে অভাব অনটনের কারনে ঢাকার গাজীপুরে  একটি গার্মেন্টসে চাকুরির পাশাপাশি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করে। এরপর বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদে যোগদানের সুযোগ পায়। এ অবস্থায় ঢাকা গাজীপুরের একটি ভাড়া বাসার ম্যাচে অবস্থানকালে সে ডেঙ্গুতে আক্রান্ত হয়। এরপর তাকে তার সহপাটিরা ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

আরও খবর



deshchitro-6a58c65d024de-160726055405.webp
জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার

১ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে