অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। ৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় “সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।


দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম।


এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা তথ্য কর্মকর্তা সাবিহা সুলতানা, উপজেলা জাসদের মিজানুর রহমান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম পলাশ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম, ওসিসি ঝিনাইগাতী প্রতিনিধি ফরিদ আহম্মেদ, সাংবাদিক গোলাম রাব্বানী টিটু প্রমুখ। আলোচনা শেষে স্বেচ্ছাসেবী ৬টি মহিলা সমিতির মধ্যে ১ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।


এসময় উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।



আরও খবর