বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে প্রবাসি স্ত্রীর রহস্যজনক মৃত্যু

ছবি প্রতিনিধি


বগুড়ার আদমদীঘিতে লিমা আক্তার (২৭) নামেন এক প্রবাসির স্ত্রী রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বরিবার (১৫অক্টোবর) রাতে উপজেলার তারতা দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। লিমা আক্তার ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিঠু ফকিরের স্ত্রী। সে কি গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে না কি তাকে মেরে ফেলে টাঙ্গিয়ে রাখা হয়েছে। এনিয়ে ওই গ্রামে নানা প্রশ্ন উঠেছে। আজ সোমবার বেলা ১১টায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের তারতা গ্রামের আজিজার ফকিরের ছেলে মিঠু ফকি মালয়েশিয়া দেশে সাত বছর যাবৎ রয়েছেন। মিঠু ফকির বিদেশে থাকা অবস্থায় দেড় বছর আগে মোবাইল ফোনে প্রেম সম্পর্ক করে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার পাড়বাবুনিয়া গ্রামেন খলিলুর রহমানের মেয়ে লিমা আক্তারের মোবাইলে ভিডিও কলে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর গৃহে আদমদীঘির তারতা গ্রামে বসবাস করছিল । গত বরিবার রাতে প্রবাসির স্ত্রী লিমা আক্তার খাবার খেয়ে শয়ন ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। ওই রাত ১১টায় তার স্বামী মিঠু বিদেশ থেকে মোবাইল ফেনে তার স্ত্রী লিমা সাথে যোগাযোগ করতে চাইলে ফোন রিসিভ করেন না। এরপর মিঠু ফমির বিষয়টি তার বাবা-মাকে জানায়। তারা পুত্রবধূকে ঘরের দরজাতে ডাকাডাকি করেও কোনো শারা পায়না। এরপর তারা জানলা দিয়ে দেখেন তার শয়ন ঘরের বাঁশের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। এরপর বাড়ির লোকজন গৃহবধূকে নামিয়ে থানায় খবর দেয়। গতকাল সোমবার বেলা ১১টায় পুলিশ তার মরদেহে উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। নিহত লিমা আক্তারের বাবা খলিলুর রহমান জানায়, কি কারনে সে আত্মহত্যা করেছে তা আমার জানা নেই। ছেলের বাবা আজিজার ফকির জানায়, তার সাথে পারিবারিক কোনো কলহ ছিলনা।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারনে সে আত্মহত্যা করতে পারে বলে প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৩ ঘন্টা ২৮ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৩ ঘন্টা ৩৩ মিনিট আগে