তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

পৃথিবীতে দুটি দান খুবই গুরুত্বপূর্ণ- একটি হল অন্ন দান অপরটি রক্ত দান " ধনবাড়ীতে ভারতের বৃহৎ সেচ্ছাসেবী সংগঠন EBS, স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন এবং রক্তদাতাদের


"পৃথিবীতে দুটি দান খুবই গুরুত্বপূর্ণ- একটি হল অন্ন দান অপরটি রক্ত দান " 
ধনবাড়ীতে ভারতের বৃহৎ সেচ্ছাসেবী সংগঠন EBS,  স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন এবং রক্তদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে EBS প্রধান -ওসমান গণি খান

টাঙ্গাইলের ধনবাড়ীতে বিকল্প ফাউন্ডেশন, ধনবাড়ী, টাঙ্গাইলের আয়োজনে   ভারতের বৃহৎ সেচ্ছাসেবী সংগঠন  ইমার্জেন্সি ব্লাড সার্ভিস (EBS ভারত)' স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন ও সেচ্ছায়  রক্তদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সোমবার ১৫ অক্টোবর বিকল্প ফাউন্ডেশন সভাপতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে EBS সভাপতি ওসমান গণি খান বলেন,  পৃথিবীতে দু'টি দান খুবই গুরুত্বপূর্ণ- "একটি হলো অন্ন দান অপরটি হলো রক্ত দান"।  রক্তদানে স্ট্রোকের ঝুঁকি  কমায়। তিনি আরও বলেন আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশকে হৃদয়ে রেখে আমরা বাংলাদেশীদের জন্য সেচ্ছাসেবীরা কাজ করি। আমরা এদেশের মেধা নামের এক মেয়ের জন্যে ২২ ব্যাগ রক্ত ও তিন লক্ষ টাকার ব্যবস্থা করি। এ সংগঠনের এডমিন পিনাকী মজুমদার বলেন, আমরা সেচ্ছাসেবীরা আমাদের দেশের সরকারের সার্বিক সহযোগিতা পেয়ে থাকি। আমাদের ক্যাম্পেইনের সময় ৫০ থেকে ১০০জনের টিমসহ শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি দিয়ে আমাদের সরকার সহযোগিতা করে। একজন সেচ্ছা রক্তদাতা সরকার কর্তৃক ক্রেডিট কার্ড পায় এবং বিনামূল্যে রক্তের সেবা পায়। 

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক,  ভারতের ইমার্জেন্সি ব্লাড সার্ভিসের সুদিপ্ত, পাঁচ পোটল ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ও রক্তের বন্ধন মধুপুরের প্রধান উপদেষ্টা  লিয়াকত হোসেন জনী, ভারতের  EBS এর  এডমিন সাবির মল্লিক, এডমিন রিন্টু ওস্তাগার, সেচ্ছাসেবী সংগঠন  আলোকিত মধুপুরের এডমিন সাদ্দাম হোসেন, প্রভাষক সাইফুল আল মামুন, মাহতাব মারুফ,  প্রমুখ। 

এসময় সেচ্ছাসেবী সংগঠনের প্রধান ও ব্যাক্তিগত পর্যায়ে রক্তদাতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
 অনুষ্ঠানে সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ প্রতিটি ঘরে ঘরে সেচ্ছাসেবী হওয়ার আহবান জানান। তারা বার্তা পৌঁছান বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় আপনজনেরা ছেড়ে গেলেও সেচ্ছাসেবীরা পাশে থাকে। তাই সরকারের পাশাপাশি জনগণকে পাশে দাঁড়ানোর আহবান তাদের। 

Tag
আরও খবর