জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ডুমুরিয়ায় পানিবন্দী এলাকাবাসীর মাঝে যুবলীগ নেতার ত্রান বিতরণ।

আগামী ২০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের  শারদীয় পূজা। কিন্তু উৎসবের ছিটেফোঁটা আমেজ লাগছে না ডুমুরিয়া উপজেলার উত্তরের ইউনিয়ন রংপুর বাসীর।অতি বর্ষনে তলিয়ে গেছে আয়ের অবলম্বন । প্রায় শতভাগই সনাতনীদের বসবাস এই ইউনিয়নে।চলতি মাসের শুরুর দিকে অতি বর্ষনে তলিয়ে যায় ইউনিয়নের অধিকাংশ এলাকা।মারাত্মক ক্ষতির মুখে পড়েছে ফসলি জমি ও মৎস ঘেরের।ঘরবাড়ী, রাস্তা ঘাটের পানি নেমে গেলেও কৃষি জমি ও মৎসঘের এখনো পানিতে তলিয়ে আছে।রংপুরবাসীর এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডুমুরিয়া-ফুলতলা থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মৃণাল কান্তি জোদ্দার। ১৪ অক্টোবর বিকালে রংপুর ইউনিয়নের বটবেড়া বাজারে পানিবন্দী এলাকাবাসীর মাঝে তিনি ত্রান সামগ্রী বিতরণ করেছেন।ত্রান বিতরণের সময়  মৃণাল কান্তি জোদ্দার বলেন,যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে আওয়ামী যুবলীগ আজ মানবিক যুবলীগ। দেশের যেকোন পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় যুবলীগ মাঠে কাজ করছে।তিনি আরো বলেন, ডুমুরিয়া-ফুলতলা বাসী যেকোনো সমস্যায় আমি পাশে ছিলাম, আছি এবং থাকবো। এসময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক এ্যাড.আশরাফুল আলম রাজু,রংপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক প্রশুন বিশ্বাস পম্পি,যুবলীগ নেতা রাজিউল বারী সৈকত,শেখ ফজলুল হক লাভলু, আবু দাউদ মোড়ল, আসাদুজ্জামান মিন্টু,দীপ্তিমান রায়,বিকাশ মন্ডল,বিপুল মন্ডল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায়,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাছুদ রানা, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি কিশোর মন্ডল,সদর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মেফতাফিজুল হক সাগর,রাজু,শাকিল,সহ প্রায় শতাধিক নেতাকর্মী।

Tag
আরও খবর