যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

নাগরপুরে ফিলিস্তিনিদের পক্ষে আয়োজনে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত

সোলায়মান,নাগরপুর(টাংগাইল)উপজেলা প্রতিনিধিঃ

ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে নাগরপুরে মুসলিম তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজ শেষে নাগরপুর সরকারি কলেজ সংলগ্ন সড়কের আশেপাশের বিভিন্ন মসজিদ থেকে আসা সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে এই শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়।

সংহতির এই সমাবেশে বক্তারা বলেন, প্রায় ৭৫ বছর ধরে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের মুসলমানদের ওপর জুলুম অত্যাচার ও হামলা চালিয়ে যাচ্ছে। মুসলমানদের রক্ত নিয়ে এভাবে খেলা চলবে না। মুসলিম সমাজ জেগে উঠেছে তাদের মাতৃভূমি উদ্ধারে। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে ফিলিস্তিনের জনগণের পাশে থাকার জন্য অনুরোধ রইলো। সময় এসে গেছে, বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর মানচিত্র থেকে ইসরাইল নামক সন্ত্রাসী রাষ্ট্রকে মুছে দিতে হবে। 

নাগরপুর বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা হেলাল উদ্দিন এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নাগরপুর বাজার জামে মসজিদ পেশ ইমাম হযরত মাওলানা মোঃ রফিকুল ইসলাম, ধলাপাড়া জামে মসজিদ পেশ ইমাম মাওলানা আল আমিন। 

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি সাদিক মিয়া, দুয়াজানি কলেজ পাড়া জামে মসজিদ পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুল হাদী, হাফেজ আব্দুল আজিম, মাওলানা আবু হুরাইরা, মুফতি বেলাল হুসাইন, সহকারী অধ্যাপক শামীম আল মামুন সেলিম,সহকারি শিক্ষক মাওলানা ছামিনুর ইসলাম, সূর্য আইডিয়াল স্কুল পরিচালক গোলাম মোস্তফা,সহকারি শিক্ষক মো.ইমরান হোসাইন, মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান,সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বাবুল মেহেদী সহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।

আরও খবর