চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি

লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা।

লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। 

লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর ১১ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত র্যালী উপজেলা প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

"অসমতার বিরুদ্ধে লড়াই করি,

 দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী নূর এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

এতে আলোচনায় অংশ নেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, উপজেলা আওয়ামী লীগ এর সহসভাপতি আব্দুল মতিন, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, বামৈ ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি আব্দুল আহাদ,লাখাই প্রেসক্লাব সহসভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, সাংবাদিক মহসিন সাদেক,সাংবাদিক ও কবি এম ইয়াকুব হাসান অন্তর, প্রমুখ। 

সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মোঃ বাহার উদ্দিন। 

সভায় বক্তাগন বলেন প্রাকৃতিক  দূর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল হিসাবে পরিচিত। বৈশ্বয়িক উষ্ণতা বৃদ্ধিরফলে দেশের জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় বর্তমানসরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ব ধরিত্রী সম্মেলন সহ বিভিন্ন ফোরামে এধরণের বিষয় তুলে ধরায় এর ইতিবাচক পরিবর্তন সাধিত হচ্ছে।  দূর্যোগ মোকাবিলায় আমাদের পূব প্রস্তুতি ও সচেতনতার বিকল্প নেই। প্রাকৃতিক দূর্যোগ যেমন বজ্রপাত, খরা,বন্যা,ঝড়,জলোচ্ছ্বাস, ভূমিকম্প থেকে বাঁচতে আগাম সতর্কতা ও দূর্যোগকালীন সময়ে করনীয় বিষয়ে জনসচেতনতা মূলক প্রচারাভিযান চালাতে হবে।মনুষ্যসৃষ্ট দূর্যোগ মোকাবিলা য় সকলের ঐক্য বদ্ধ প্রয়াস ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।পরিবেশ রক্ষায় সকলের নিজ নিজ অবস্থান থেকে তালের চারা রোপন এর উদ্যোগে অংশ নিতে গুরুত্বারোপ করেন বক্তারা।

Tag
আরও খবর







deshchitro-69e87bf1db10d-220426014241.webp
সোনাইমুড়িতে মব আতঙ্ক

৫ ঘন্টা ২০ মিনিট আগে