‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনের প্রতি শ্রীমঙ্গল ইমাম মুয়াজ্জিন পরিষদের সংহতি প্রকাশ


ইসরায়েল ও ফিলিস্তিনে মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছে শ্রীমঙ্গলের সর্বস্তরের ধর্মপ্রাণ জনতা।

শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমআ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামে মসজিদের সামনে থেকে শ্রীমঙ্গল ইমাম মুয়াজ্জিন পরিষদের ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডস্থ পেট্টল পাম্প এর সামনে এসে সমাবেশস্থলে মিলিত হয়।

মিছিলোত্তর সমাবেশে সভাপতিত্ব করেন ইমাম মুয়াজ্জিন পরিষদের নির্বাহী সভাপতি, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ মাধবপুরী।

পরিষদের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম ও আজিজুর রহমান সিরাজি এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলী, জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের মঈনে মুহতামিম মাওলানা মুফতি মনির উদ্দিন, ইমাম মুয়াজ্জিন পরিষদের সহ-সভাপতি, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম মুফতি হিফজুর রহমান হেলালী, শ্রীমঙ্গল আল মদীনা জামে মসজিদের ইমাম ও পরিষদের সহসভাপতি মাওলানা আব্দুর রহমান, দেওয়ানি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শাহিদুর রহমান, এলাহী জামে মসজিদের ইমাম মুফতি নুরুল আনওয়ার প্রমুখ।

মিছিলে অংশ নেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ লিটন আহমদ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক আক্তার হোসেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাংবাদিক সাইফুল ইসলাম, আমজাদ হোসেন বাচ্চুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জির ও মাদরাসার শিক্ষকগণ।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমাহামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ারও আহ্বান জানানো হয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সহস্রাধিক মুসল্লিরা মিছিলে অংশগ্রহণ করেন। 

মিছিলে ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক’ সহ নানা স্লোগান দেন বিক্ষোব্ধ তাওহিদি জনতারা।

Tag
আরও খবর