স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ

পাঁচবিবিতে দলীয় মনোয়ন প্রত্যাশী হাসানুজ্জামান মিঠুর জনসমাবেশ



মোঃ মনোয়ার হোসেন
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

আওয়ামী লীগ সরকারের দেশব্যাপী উন্নয়ন, সুশাসন, ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার দৃঢ় সংকল্প নিয়ে জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠুর আহ্বানে পাঁচবিবিতে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে  পাঁচবিবি গো-হাটি চত্বরে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রবিন আওয়ামী লীগ নেতা জয়পুরহাট জেলা (মহকুমা) আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বেলাল সরদারের নাতি এবং জামালপুর ইউনিয়নের দীর্ঘ ২০ বছরের সভাপতি আনসার আলী মন্ডলের পুত্র হাসানুজ্জামান মিঠু জয়পুরহাট -১ (সদর-পাঁচবিবি) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

এরই ধারাবাহিকতায় পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগ সমর্থক গোষ্ঠীর আয়োজনে জনসমাবেশে জেলা আওয়ামী লীগের সদস্য মাসুদা বেগম ঝর্ণা এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামালপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ও জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ ও উদিয়মান নেতা হাসানুজ্জামান মিঠু।

দলমত নির্বিশেষে অতি জনপ্রিয় চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠুকে দেখতে ও তার বক্তব্য শুনতে জনসমাবেশ স্থলে হাজারো নেতাকর্মী ও জনসাধারণের ঢল নামে।  এ সময় তাকে জয়পুরহাট-০১ আসনে এমপি হিসেবে দেখতে চাই শ্লোগানে মুখরিত হয় সমাবেশস্থল।

জনসমাবেশে আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক কে এম শহীদ ইকবাল সদু, শিক্ষা বিষয়ক সম্পাদক এ টি এম আলমগীর কবীর অভ্র,  অন্যতম সদস্য নন্দ লাল পার্শি, শেখর মজুমদার, গোলাম মোস্তফা, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী সরদার, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক  চেয়ারম্যান সামসুল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, আরিফ রব্বানী ইস্তী, ভাদসা ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেন স্বাধীন, মোহাম্মাদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান রকি, পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল, মহিপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
মাহমুদুল সহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা।

Tag
আরও খবর