তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

নড়াইলে ট্রলি ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ নিহত ২

 

নড়াইলে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক বাদশা মোল্লা (৪৫) ও আরোহী কাফিল শেখ (২২) নামে দু'জন নিহত হয়েছেন।


বৃহস্পতিবার ১২ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার হবখালি ইউনিয়নের কাগজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা  ঘটে।


নিহত বাদশা মোল্লা (৪৫) লোহাগড়া উপজেলার মিঠাপুর গ্রামের নবীর মোল্লার ছেলে এবং আরোহী একই গ্রামের সবুর শেখের ছেলে কাফিল শেখ (২২)।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে নিহত বাদশা মোল্লা ও কাফিল শেখ নড়াইল থেকে মিঠাপুর এর দিকে যাচ্ছিলেন পথিমধ্যে নড়াইল মাগুরা সড়কের  হবখালি ইউনিয়নের কাগজিপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক বাদশা মোল্লা নিহত হন এবং আরোহী কাফিল শেখ কে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ট্রলির চালক পলাতক রয়েছেন।


নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ওবায়দুর রহমান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রলিটি আটক করা হলেও চালক এখনো পলাতক রয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর