গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

পাঁচবিবিতে হাফেজিয়া মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ



জয়পুরহাটের পাঁচবিবিতে রাইগ্রাম বাজার আল-হেরা কাওমী মাদরাসা নামের এতিমখানা হাফেজিয়া  মাদ্রাসার ১১ বছর বয়সের ছাত্রকে বলাৎকার করার অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে।

গত মঙ্গলবার (১০ অক্টোবর) ওই ঘটনাটি জানাজানি পর অভিযুক্ত শিক্ষক মাদ্রাসা ছুটি দিয়ে পালিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বলাৎকারের শিকার ওই ছাত্র জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার পড়াশুনা করেন এই ছাত্র। বাবা মারা যাওয়ায় ওই মাদ্রাসায় থাকতো। এ সুযোগে মাদ্রাসার শিক্ষক মুক্তার হোসেন ওই ছাত্রকে রাতের বেলায় নিয়মিত ডেকে নিয়ে ভয় দেখিয়ে বলাৎকার করতো। ভয়ে বিষয়টি কাউকে বলেনি। সোমবার রাতে তার কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন। এতে সে অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার সকালে অসুস্থতার খবর পেয়ে মাদ্রাসায় দেখতে যায় পরিবারের সদস্যরা। এরপর ওই ছাত্র তার মাকে বলাৎকার করা কথা খুলে বলে। এরপর ওই শিক্ষক মাদ্রাসা ছুটি দিয়ে পালিয়ে যায়। এই রিপোর্ট লেখার আগে প্রতিবেদক হাসপাতালে গিয়ে ওই ছাত্রকে অসুস্থ অবস্থায় হাসপাতালের শয্যায় দেখেছেন। 

ওই ছাত্রের মা বলেন, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক আমার ছেলের সঙ্গে খারাপ কাজ করত। আমি ওই শিক্ষকের বিচার দাবি করছি। ছেলের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় থানায় যেতে পারিনি। আমি থানায় মামলা করব।

হাসপাতালের চিকিৎসক সাদমান বিন শহীদ বলেন, শিশুটির যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে তার অভিভাবকেরা জানিয়েছেন। আমরা শিশুটির কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছি। এখনো প্রতিবেদন পাওয়া যায়নি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ঘটনাটি জানার পর মাদ্রাসায় পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্ত শিক্ষক মাদ্রাসা ছুটি দিয়ে পালিয়ে রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। ছাত্রের পরিবার অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে