সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

নাঙ্গলকোটে ইউপি চেয়ারম্যান কর্তৃক স্কুল শিক্ষককে মারধর

ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ

নাঙ্গলকোটে ইউপি চেয়ারম্যান কর্তৃক স্কুল শিক্ষককে জনসম্মুখে মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে সোনালী ব্যাংক লিমিটেড, নাঙ্গলকোট শাখা কার্যালয়ে। বিষয়টি নিয়ে শিক্ষক সমাজসহ সর্ব মহলে আলোচনা সমালোচনা ও তীব্র ক্ষোভ বিরাজ করছে।

ঘটনার বিবরণ জানা যায়, বৃহস্পতিবার (৫অক্টোবর) বিকেলে নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁইয়া তুচ্ছ বিষয় নিয়ে সোনালী ব্যাংক অফিসে অবস্থানরত আদ্রা উত্তর ইউনিয়নের  পুজকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মনিরুল ইসলামকে ব্যাংকের ভেতরে প্রচন্ড মারধর করেন। একজন জনপ্রতিনিধির কর্মকান্ডে উপস্থিত ব্যাংকের কর্মকর্তা ও সাধারণ গ্রাহকগণ বাকরুদ্ধ হয়ে যায়। মূহুর্তের মধ্যে ঘটনারস্থলে জড়ো হয়ে যায় অসংখ্য লোকজন। চারদিকে চড়িয়ে পড়ে এর খবর। মারধরের ঘটনায় ভুক্তভোগী শিক্ষক মানসিকভাবে খুবই বিপর্যস্থ হয়ে পড়েছেন। এদিকে ঘটনাটি নিয়ে সর্ব মহলে বইছে আলোচনা সমালোচনার ঝড়। প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে শিক্ষক সমাজের মাঝে।

 ঘটনাটি নিয়ে স্থানীয় শিক্ষক সংগঠন গুলো স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দকে অবহিত করে বিচার দাবী করে আসছেন।

ভুক্তভোগী শিক্ষক মো.মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চি করে বলেন, বিষয়টি নিয়ে শিক্ষক নেতৃবৃন্দ সমাধান করার প্রচেষ্টা চালাচ্ছেন।

অভিযুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রশিদকে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 


আরও খবর