যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

উপকূলীয় এলাকার উদ্ভিদ সংরক্ষণ ও উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন

উপকূলীয় এলাকার উদ্ভিদ সংরক্ষণ ও উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার (১১ অক্টোবর) বিকাল ৩টায় খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে মথুরাপুর সাইকোন শেল্টার এন্ড ট্রেনিং সেন্টারে ছয় দিন ব্যাপী উপকূলীয় এলাকার উদ্ভিদ সংরক্ষণ ও উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথি বক্তব্যে উপকূলীয় লবনাক্ত এলাকায় উদ্ভিদ সংরক্ষণ, বীজ সংরক্ষণ, সবজি বিপনন, লবন সহিষ্ণু জাতের ফসল উৎপাদন সহ অন্যান্য বিষয়ে গুরুত্বারোপ করেন।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপ-সচিব,খুলনা  আবু সায়েদ মোঃ মুনজুরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, খুলনা বেডসের প্রধান নির্বাহী মাকসুদুর রহমান।

বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভলপমেন্ট সোসাইটি এর সহযোগিতায় ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে উপকূলের বিভিন্ন এলাকার কৃষক,কৃষাণী অংশ গ্রহণ করেছেন।

ছবি- উপকূলীয় এলাকার উদ্ভিদ সংরক্ষণ ও উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করছেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

Tag
আরও খবর