ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন এক দরিদ্র পরিবারেকে ঈদ উপহার, তাৎক্ষণিক লাখপতি অসহায় মাসুদ - হরমুজা তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা জীববৈচিত্র্য রক্ষায় আজ থেকে তিন মাস বন্ধ সুন্দরবনের দুয়ার নড়িয়ার কেদারপুরে বাড়িতে ঢুকে হামলা-ধর্ষণচেষ্টার অভিযোগ

কুড়িগ্রামে একদিনের জন্য পুলিশসুপার হলেন সরশী



আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদ্যাপনের অংশ হিসাবে কুড়িগ্রামে প্রতীকি পুলিশ সুপারের দায়িত্ব পালন করলেন সরশী। কিশোরী ও যুব নারীদের মধ্যে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন জাগিয়ে তোলা এবং তাদের মাঝে বিশ্বাস স্থাপন করা, যা তাদের স্বপ্ন দেখতে এবং নেতৃত্ব দানে পারদর্শী এবং স্বাধীনচেতা হয়ে গড়ে তুলতে সহায়তা করবে । গার্লস টেকওভার এর অংশ হিসেবে সরশী একদিনের জন্য প্রতীকি হিসেবে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।


প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম প্রতীকী পুলিশ সুপারের নিকট দায়িত্ব অর্পণ করেন।


কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ফুল দিয়ে সরশীকে স্বাগত জানায় এবং প্রতীকী  পুলিশসুপার  হিসাবে সরশীকে তার অফিসের অন্যান্য কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দেন। পরিচয় পর্ব শেষে পুলিশ সুপার কুড়িগ্রাম জেলায় তার কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে সরশীকে অবহিত করেন।


পুলিশ সুপার জানান,  আইন শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন বন্ধের মাধ্যমে কন্যা শিশু ও নারী নেতৃত্ব বিকাশে কাজ করে। বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করেন। দাপ্তরিক কাজ শেষে সরশী এবং পুলিশ সুপার তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। কন্যা শিশুদের ক্ষমতায়নের জন্য এই ধরনের একটি গুরুত্বপূর্ণ কাজ করার জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 


সরশী বলেন,প্রতীকিভাবে পুলিশ সুপারের দায়িত্ব পালন করায় আমার জীবনে একটি নতুন স্বপ্ন তৈরি হয়েছে। আমি কুড়িগ্রাম জেলার পুলিশ প্রশাসনের বিভিন্ন বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে পেরেছি। আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে; বাল্যবিবাহ বন্ধে, নারী ও শিশু নির্যাতন বন্ধে এবং নারীদের জন্য সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে কিভাবে কাজ করছে তা জানতে পেরেছি। আজকে আমি প্রতীকী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছি। আমি চাই প্রতীকী শব্দটি বাদ দিয়ে প্রকৃত পুলিশ সুপার হতে। কুড়িগ্রামের কন্যা শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করব এবং কুড়িগ্রাম থেকে বাল্যবিবাহ শূন্যের কোঠায় নামিয়ে আনার স্বপ্ন দেখেন। 


এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)রুহুল আমীন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আলী আর রেজা,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জেবুন নেছা, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ।


আরও খবর