যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

জামায়াত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জামায়াত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে শ্যামনগরে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরা ৪ আসনের এমপি এস এম জগলুল হায়দারের নির্দেশনায় জামায়াত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) বিকাল ৫ টায় শ্যামনগর পৌরসভার আয়োজনে দেশব্যাপী জামায়াত বিএনপির নৈরাজ্যমূলক কর্মসূচীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি  এ্যাড. এস এম জহুরুল হায়দার (বাবু)।

শ্যামনগর অস্থায়ী পৌরভবন চত্বর হতে বিক্ষোভ মিছিলটি  উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর মাইক্রোস্টান্ডের সমাবেশে শ্যামনগর সদর আওয়ামীলীগের সভাপতি জি এম আকবর কবীরের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি  অধ্যক্ষ  জুলফিকার আল মেহেদী লিটন, উপজেলা আওয়ামীলীগের সদস্য মারুফ বিল্লাহ, আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, নূরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, ভুরুলিয়া ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সানা, উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক মোঃ মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েস, উপজেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ারা বেগম এবং উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ  সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ছবি- শ্যামনগর পৌরসভার আয়োজনে জামায়াত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।


Tag
আরও খবর