সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কুড়িগ্রামে বিএনপি’র বিক্ষোভ



 


বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে কুড়িগ্রামে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি’র দুটি গ্রুপ।


সোমবার দুপুরে জেলা বিএনপি’র পোষ্টঅফিস পাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বিএনপি’র বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে এনআর প্লাজার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।


এসময় বক্তব্য রাখেন,জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ অন্যান্য নেতাকর্মীরা।


অন্যদিকে শহরের মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে অপর একটি গ্রুপ। সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,শিশু ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মাহফুজার রহমান মারুফ প্রমুখ।


সমাবেশে বক্তরা বলেন, দ্রুত খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।


আরও খবর