এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬

গোমস্তাপুরে নমুনা শস্য কর্তনের উদ্ধোধন

মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দূর্বার এই প্রতিপাদ্য কে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিফ-২/২০২৩-২০২৪ মৌসুমে  রাজস্ব খাতের অর্থায়নে আগাম স্বল্প  জীবনকালীন ব্রি ধান ৭৫ জাতের নমুনা শস্য কর্তনের মাধ্যমে  রোপা আমন মৌসুমে ধান কাটা উৎসবের উদ্ভোধন করা হয়েছে। এবং খরিফ-২/২০২৩-২০২৪ মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনীর 

 মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার ( ৯ অক্টোবর ) বিকেল ৪ টায় উপজেলার পার্বতীপুরে ইউনিয়নের জিনারপুর ব্লকের দেওপুরা মাঠে নমুনা শস্য  কর্তনের ধান কাটা উৎসবের উদ্ভোধন করা হয়।  উদ্ভোধন শেষে দেওপুরা উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলহাজ্ব হুমায়ুন রেজা, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু,

 এতে আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  মোঃ ফিরোজ আলী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু রায়হান কৃষক কৃষাণীসহ প্রমুখ।


কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার জানান, ব্রি ধান ৭৫ জীবনকাল ব্রি ধান ৩৩ এর মতই। ব্রি ধান ৭৫ জাতের অন্যতম বৈশিষ্ট্য হলো কান্ড শক্ত তাই হেলে পড়েনা এবং শীষ থেকে ধানও ঝরে পড়ে না। চালে সামান্য সুগন্ধি আছে তবে রান্না করার সময় সুগন্ধিটা বেশী পাওয়া যায়। সারের মাত্রা অন্যান্য উফশী জাতের চেয়ে ২০% কম লাগে। এ জাতের গড় জীবনকাল ১১০-১১৫ দিন তাই এ ধানে কারেন্ট পোকা থেকে মুক্ত পাওয়া যায়।  অন্যান্য ধানের থেকে এক মাস আগে কাটা যায় ফলে এ জাতের ধান আবাদ করে কৃষকরা আগাম সরিষা, আলু, বেগুনসহ অন্যান্য ফসল আবাদ করতে পারে।

আরও খবর