অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

পাঁচবিবিতে পৃথক স্থানে ২ টি মরদেহ উদ্ধার



জয়পুরহাট পাঁচবিবিতে  রবিউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার রুপালী সিনেমা হলের দক্ষিনে মাস্টারপাড়ার একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রবিউল ইসলাম বগুড়ার আদমদিঘী উপজেলার নশরতপুর গ্রামের কাজীতুল্লাহ শেখের ছেলে। রবিউল ইসলাম ১৪/১৫  বছর পূর্বে  পাঁচবিবি উপজেলার রুপালী সিনেমা হল সংলগ্ন মাস্টারপাড়া গ্রামের সুরুজ আলীর মেয়ে সুলাতানাকে বিয়ে করে সেখানেই বসবাস করে আসছিলেন।

পুলিশ ও স্বানীয়রা জানায়, রোববার সকালে সিনেমা হল সংলগ্ন দক্ষিনে কলা বাগানের পাশে একটি দ্বিতলা ভবনে রাজমিস্ত্রীরা কাজ করার সময় এক শ্রমিক দুপুরে ওই বাড়ীর ছাদে উঠে নিচের দিকে তাকালে মরদেহটি দেখতে পান মরদেহটি কয়েক দিন আগের হওয়ায় বৃষ্টির পানিতে পড়ে থাকায় পঁচন ধরেছে।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে মর্গে পাঠায়।


স্থানীয়রা জানান, মাছের পোনা ব্যবসার পাশাপাশি পাখীর ছানা (বাচ্চা) ধরার নেশা ছিল রবিউলের। বাড়ীর পাশে নারিকেল গাছে পাখির ছানা ধরতে গিয়ে অসাবধানতা বশত পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে স্থানীদের ধারনা।

অপরদিকে একই উপজেলার কুসুম্বা ইউনিয়নের  হরেন্দা (চৌধুরী পাড়া) গ্রামের আব্দুল আজিজ চৌতার ছেলে মোঃ আমিন হোসেন হরেন্দা গ্রামের
জহুরুল ইসলামের পুকুরপাড়ে কাঁঠাল গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মা হত্যা করে। পরিবার ও এলাকাবাসি জানায় গোলায় ফাঁস দেওয়ার আগে পরিবার কে ফোন করে জানায় আমি আত্মাহত্যা করছি আমার লাশ এসে নিয়ে যাও।


এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর