নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিকের উপর হামলায় ৪ জন গ্রেপ্তার, কোম্পানি সিলগালা

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার ব্যুরো প্রধান তানজিমুল হকের উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে নগরীর টুলটুলি পাড়ায় বায়োহার্বস আয়ুর্বেদিকে মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে। পরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান মারুফের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ আয়ুর্বেদিক ওষুধসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই লাখ টাকা জরিমানা সহ হারবাল কোম্পানির চার কর্মচারিকে আটক করে প্রতিষ্ঠানটিকে ছয় মাসের জন্য সিলগালা করা হয়। এদিকে,সাংবাদিক নেতার উপর হামলার প্রতিবাদে বায়োহার্বস আয়ুর্বেদিকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে রাজশাহীতে কর্মরত সাংবাদিকবৃন্দ।

জানা যায়, নগরীর টুলটুলি পাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট একটি রাস্তার পাশে বায়োহার্বস আয়ুর্বেদিকের কারখানা। প্রতিদিন কোম্পানির ৫/৭ টা গাড়ি রাস্তার উপরে রেখে তারা মালামাল উঠা-নামানোর কাজ করে। এতে করে যাতায়াতের ক্ষেত্রে এলাকাবাসী ভোগান্তিতে পড়েন।

রোববার বেলা ১২ টার দিকে সাংবাদিক তানজিমুল হক সংবাদ সংগ্রহের কাজে বের হওয়ার সময় বায়োহার্বস আয়ুর্বেদিকের মূল ফটকের সামনে তাদের গাড়ি থাকায় আটকে পড়েন তিনি।

এ ব্যাপারে প্রতিবাদ জানালে বায়োহার্বস আয়ুর্বেদিকের কর্মকর্তা-কর্মচারীরা সাংবাদিকের ওপর চড়াও হন। মারধরের পাশাপাশি গাড়িও ভাংচুর করে তারা। খবর পেয়ে উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তারা প্রতিষ্ঠানের নানা অনিয়মের অভিযোগে দুই লক্ষ টাকা জরিমানা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ছয়মাসের জন্য সিলগালা করেন।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান মারুফ জানান, রাজশাহীর গোদাগাড়ীর পাকড়ির ইউনিয়নের ট্রেড লাইসেন্স নিয়ে নগরীতে এই কারখানায় ওষুধের মাণ নিয়ন্ত্রক কর্মকর্তাও নাই। নাই ট্রেড লাইসেন্স,কারখানার কোনো কাগজপত্রও নাই। যেসব কাগজপত্র আছে সেগুলোরও মেয়াদ নাই। ক্যামিস্ট পদে চাকরি করেন ভূগোল বিষয়ে পড়া এক যুবক। তিনিই ওষুধের মাণ নিয়ন্ত্রণ করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ছয়মাসের জন্য সিলগালা করা হয়।

Tag
আরও খবর


6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১০ ঘন্টা ১ মিনিট আগে